প্রধান সূচি

Editor

 

পিরোজপুর সরকারি মহিলা কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির অর্ধবার্ষিকী পরীক্ষা ২০২৬ এর ফলাফল প্রকাশ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।কলেজের প্রফেসর মুহাম্মদ শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যানদের মাঝে বক্তব্য রাখেন. পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, মহিলা প্রফেসর একেএম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মৌমিতা সরকার, সহকারী অধ্যাপক সোহেল রানা, প্রমুখ।অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক মায়েরা তাদের সন্তানের পড়ালেখা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ নিয়ে নানা মতামত তুলে ধরেন। বক্তারা শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের আরওবিস্তারিত পড়ুন


ফেসবুকে নিউজ শেয়ার করায় যুব উন্নয়ন কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্চিত

পিরোজপুরের কাউখালীতে যুব উন্নয়ন অফিসের কর্মচারী ও তার স্ত্রীকে মারধরের নিউজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় এক সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রবিউল হাসান মনিরকে লাঞ্চিত করার অভিযোগ ঝালকাঠির রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কাউখালীর বাসিন্দা কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে। সোমবার দুপুর ১টার দিকে কাউখালী রুপালী ব্যাংক সড়কে এ ঘটনা ঘটে।জানা যায়, সম্প্রতি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার তার অফিস কক্ষে বসে অফিসের কর্মচারী আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে মারধর করেন। এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন গণমাধ্যমেবিস্তারিত পড়ুন


নাজিরপুরের দক্ষিণ দীর্ঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়

স্কুলের মধ্যে গরু পালন : নেই শিক্ষার পরিবেশ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে গরুর খামার করে গরু পালন করা হচ্ছে। এখানে নেই কোন শিক্ষার পরিবেশ।অন্যদিকে, স্কুলটিতে শিক্ষকের সংখ্যা ৪ জন হলেও শিক্ষার্থী রয়েছে মাত্র ৫ জন।উপজেলার দীর্ঘা ইউনিয়নের ১৮২নং দক্ষিণ দীর্ঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন অবস্থা চলছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির শ্রেণিকক্ষগুলো কার্যত অচল, অনেক কক্ষ তালাবদ্ধ, কোথাও ধুলোবালি জমে আছে, আবার কোনো কোনো কক্ষে নির্মাণ সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। একটি কক্ষে এলোমেলোভাবে পড়ে আছে কয়েকটি বেঞ্চ।বিদ্যালয়ের কম্পাউন্ডে গড়ে উঠেছে একটি গরুর খামার। শ্রেণিকক্ষের কাছেই গবাদিপশু পালনের কারণে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে আইসক্রিম কারখানার ভ্রাম্যমান আদালতের অভিযান : লাখ টাকা জরিমানা

পিরোজপুর সদর উপজেলার একটি আইসক্রিম কারখানায় ভ্র্যাম্যমান আদালত অভিযান পরিচালনা করে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে ও মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে এই দন্ড দেওয়া হয়।শনিবার উপজেলার রানীপুর এলাকায় অবস্থিত ‘রনি আইসক্রিম কারখানায়’ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রনি আইসক্রিম কারখানায় সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে এসব আইসক্রিম বাজারজাতবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মো. রাসেল হাওলাদার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার পরে মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মাতুব্বর বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাসেল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা থেকে ভোর পর্যন্ত সময়ের যে কোন সময় রাসেল হাওলাদার বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তার বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান।বিস্তারিত পড়ুন


পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ

পাইকগাছার বিভিন্ন এতিমখানা, শিশু সদন ও লিল্লাহ বোডিং এর শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়েছে।জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উন্নত মানের পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়।জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিন শুক্রবার সকালে বাতিখালী সিরাতুল হুদা এতিমখানা, বাসস্ট্যান্ড কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ উপজেলা সদরের বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ উন্নত মানের খাবার বিতরণ এবং পুষ্টি বার্তা প্রচার করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারাবিস্তারিত পড়ুন


কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার পিরোজপুরের কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, ডা. অমৃতা সরকার, সাংবাদিক এনামুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইপিআই কর্মকর্তা এবিএম আনিসুল হক।এসময় কাউখালীবিস্তারিত পড়ুন


পৌরসভার পানি সরবরাহে বেহাল অবস্থা

পিরোজপুরে পানির জন্য হাহাকার

পিরোজপুর পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থায় পুরানো পদ্ধতি বিদ্যমান থাকায় শুকনো মৌসুমসহ বছর জুড়ে নৈরাজ্যকর অবস্থা লেগেই থাকে। বর্তমানে পৌরবাসীর মধ্যে পানির জন্য হাহাকার চলছে।৩৫০০ সংযোগে পানি সরবরাহে সক্ষম ট্রিটমেন্ট প্লান্ট দিয়ে দিনে প্রায় ৮০০০ সংযোগে পানি দিতে গিয়ে কর্তৃপক্ষ শুধু হিমশিমই খাচ্ছে না, পৌরবাসীর কাছে একটি অকার্যকর প্রতিষ্ঠান হিসাবে বৈরিতার মুখোমুখি। এই দুরাবস্থা থেকে পরিত্রাণ পেতে সম্প্রতি এক দল নাগরিক পৌর ভবন ঘেরাও করে অবস্থান নেন এবং কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেন। সার্বিক অবস্থায় পানি সরবরাহসহ পৌর সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে পৌর ভবনে নাগরিকদের সাথে কর্তৃপক্ষ এক মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন


নিজের বাল্যবিবাহ প্রতিরোধে সাহসী পদক্ষেপ : এসএসসি পরীক্ষার্থী পেল ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা

পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় বাল্যবিবাহের বিরুদ্ধে সাহসিকতার নজির স্থাপন করায় ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা দেওয়া হয়েছে তহমিনা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীকে।বুধবার পিরোজপুর জেলা প্রশাসক আবু সাইদ তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা স্মারক তুলে দেন তাহমিনা আক্তারের হাতে। পাশাপাশি সনদপত্র এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদানও দেওয়া হয় তাহমিনাকে। এ সময় তাহমিনার পিতা-মাতা উপস্থিত ছিলেন ।জানা যায়, তহমিনার পিতা-মাতা তার (তাহমিনা) মতামতের বিরুদ্ধে বিয়ের আয়োজন করলে সে তাতে দৃঢ়ভাবে আপত্তি জানায়। পরিবারের চাপ সহ্য করতে না পেরে অবশেষে গত ১৮ এপ্রিল সে জিয়ানগর থানায় আশ্রয়বিস্তারিত পড়ুন


নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনাসহ সঞ্চয়ের অর্থ প্রদান

পিরোজপুরের নাজিরপুরর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং ১১জন কিশোরীকে প্রণোদনাসহ জমাকৃত সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে।বুধবার উপজেলার শ্রীরামকাঠি ইউ.জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা ও সঞ্চয়ের অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা। বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মঞ্জুর এলাহি।প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial