পিরোজপুরে আইসক্রিম কারখানার ভ্রাম্যমান আদালতের অভিযান : লাখ টাকা জরিমানা
পিরোজপুর সদর উপজেলার একটি আইসক্রিম কারখানায় ভ্র্যাম্যমান আদালত অভিযান পরিচালনা করে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে ও মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে এই দন্ড দেওয়া হয়।
শনিবার উপজেলার রানীপুর এলাকায় অবস্থিত ‘রনি আইসক্রিম কারখানায়’ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রনি আইসক্রিম কারখানায় সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে এসব আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মোহাম্মদ রাকিব (২২)কে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তবে দন্ডপ্রাপ্ত আসামী তাৎক্ষনিক জরিমানার টাকার পরিশোধ করায় তাকে কারাদন্ড দেওয়া হয়নি।
