প্রধান সূচি

পিরোজপুর সরকারি মহিলা কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির অর্ধবার্ষিকী পরীক্ষা ২০২৬ এর ফলাফল প্রকাশ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
কলেজের প্রফেসর মুহাম্মদ শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যানদের মাঝে বক্তব্য রাখেন. পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, মহিলা প্রফেসর একেএম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মৌমিতা সরকার, সহকারী অধ্যাপক সোহেল রানা, প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক মায়েরা তাদের সন্তানের পড়ালেখা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ নিয়ে নানা মতামত তুলে ধরেন। বক্তারা শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা পেতে শিক্ষকদের পরামর্শ গ্রহণের আহŸান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আনা নিরুৎসাহিত করা হয়েছে এবং ক্যাম্পাসে এ ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই, কলেজের শিক্ষকরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর পান্না লাল রায় বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় মায়েদের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মায়েদের সন্তানের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার আহŸান জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনা ছাড়া সফলতার অন্য কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ শাহীন রেজা বলেন, কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করছেন।
সমাবেশে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial