Sunday, May 10th, 2026
বাগেরহাটে এনসিপির মেয়র ও চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।শনিবার বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় বাগেরহাট জেলার দুটি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও দুটি পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম রয়েছে।এরমধ্যে বাগেরহাট পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার। মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ।এছাড়া ফকিরহাট উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন- এনসিপির বাগেরহাট জেলা কমিটির সিনিয়র সদস্য লাবীব আহমদবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ৫ লাখ টাকার ১৩ মন রেণু জব্দ : ৭ জেলেকে কারাদন্ড
পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ বিপুল পরিমাণ ফাইসা মাছের রেনু পাচারকালে ৭জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।পরে আজ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান অনুসরণ করে নেছারাবাদ কোস্ট গার্ড টিমের অভিযানে শনিবার দিবাগত গভীর রাতে মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় আটক করা হয়। অভিযানে ১৩ মণ ওজনের ২ লক্ষ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেনু জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।এসময় সহকারীবিস্তারিত পড়ুন
কাউখালীতে আধা কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
পিরোজপুরের কাউখালীতে আধা কেজি গাঁজাসহ স্বর্ণা মিস্ত্রি (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বর্ণা মিস্ত্রি ওই গ্রামের সন্তোষ মিস্ত্রির স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, আটক স্বর্ণা মিস্ত্রি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন জানান, কাউখালীতে মাদকবিরোধী অভিযানে শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি এলাকায় এসআই মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে।এসময় স্বর্ণা মিস্ত্রির বসতঘরের শয়নকক্ষের চৌকিরবিস্তারিত পড়ুন
