Editor
কাউখালীতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে ৭ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ২টার দিকে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. ইব্রাহিম (২০)কে দুটি গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গাছ দুটির উচ্চতা প্রায় সাত ফুট বলে পুলিশ জানিয়েছে।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত
খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলার রাড়–লীতে তাঁর নিজ বাসভবনে জেলা প্রশাসনের আয়োজনে প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবন ও কর্মের ওপর স্মৃতি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারি কমিশনার (ভ‚মি) মো. ফজলে রাব্বী, সহকারীবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় খাল পুন:খনন শেষে সরকারি কোষাগারে ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিবুল হাসান। সরকারি বরাদ্দ ও নির্ধারিত নকশা অনুযায়ী খাল পুন:খননের কাজ সম্পন্ন করার পাশাপাশি স্থানীয় মানুষের চলাচলের দূর্ভোগ লাঘবে খালের পাশে ইট-সলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। সব কাজ শেষ হওয়ার পরও অব্যয়িত ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রæতির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ভান্ডারিয়া উপজেলার নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে মাহাজনেরবিস্তারিত পড়ুন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার পিরোজপুর পৌরসভা জামায়াতের উদ্যোগে বাদ আসর বড় মসজিদ প্রাঙ্গণে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামীর পৌর আমীর ইসহাক আলী খানের নেতৃত্বে গণমিছিলে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, শ্রমিক নেতা গোলাম মোস্তফা মুসা প্রমুখ।গণ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুবদল নেতা ও পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জিয়া উদ্দিন বাবুলের ওপর গভীর রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।বৃহস্পতিবার বিকেল ৪টায় ভান্ডারিয়া বাসস্ট্যান্ড কালেমা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভান্ডারিয়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় বক্তারা জানান, গত ২৩ জুলাই দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে একদল সন্ত্রাসী জিয়া উদ্দিন বাবুলের ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে তাদের সাথে বাকবিতন্ডাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে থানার সামনে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি : ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক
পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সামনে অবস্থিত সিনান ট্রেডার্স নামক একটি গ্যাস ও ইলেকট্রনিক্স পণ্য বিক্রির দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক দেখা দিয়েছে।ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে দোকানের কর্মচারী প্রতিদিনের ন্যায় দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটারের হুক কাটা অবস্থায় রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে দোকান মালিক ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মেহেদী হাসানকে অবহিত করা হয়। খবর পেয়ে দোকান মালিক ঘটনাস্থলে এসে দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা দোকানের ক্যাশেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের আয়োজনে পরিকল্পনা সভা
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা তথ্য অফিস ও ইউনিসেফের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এবং মেডিকেল অফিসার ডা. আরিফ হাসান।জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইউনিসেফ বরিশালের এসবিসি অফিসার মো. আব্দুল জলিল।সভায় আলোচকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।সভায় জেলার সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, ত্রাণসামগ্রী মজুত ও বিতরণবিস্তারিত পড়ুন
পিরোজপুরে র্যাব-৮ এর আয়োজনে ‘টাউন হল’ মিটিং অনুষ্ঠিত
মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে র্যাব-৮ এর আয়োজনে ‘টাউন হল’ মিটিং অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন, র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ এবং র্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা।অনুষ্ঠানে অভিভাবক, ইমাম, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।সভায় বক্তারা বলেন, মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং বর্তমান সমাজের জন্য বড়বিস্তারিত পড়ুন
ভাঙা সড়কে প্রতিদিনের দুর্ভোগ
প্রতিটি সকাল যেন এই অঞ্চলের মানুষের জন্য নতুন এক সংগ্রামের নাম। একদিকে পিঠে ভারী বইয়ের ব্যাগ, চোখে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে স্কুলে ছুটে চলা কোমলমতি শিক্ষার্থীরা; অন্যদিকে জীবিকার তাগিদে পথে বের হওয়া হাজারো খেটে খাওয়া মানুষ। কিন্তু সবার পথই এসে থেমে যায় একই দুর্ভোগ আর আতঙ্কের কাছে। এটি কোনো দুর্গম পাহাড়ি পথের গল্প নয়, বরং পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষীপুরা গ্রামের মধ্য দিয়ে ভিটাবাড়িয়া ইউনিয়নের সঙ্গে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সড়কের প্রতিদিনের বাস্তবচিত্র।প্রতিদিন সকালে এই সড়ক দিয়ে যাতায়াত করে ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ৬৮ নম্বর হাই সংলগ্নবিস্তারিত পড়ুন
