Sunday, August 2nd, 2026
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা বিষয়ক সমন্বয় সভা
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু বিষয়ক ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা (RCCE) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বরিশাল এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রজমান মামুন। স্বাগত বক্তব্য রাখেন তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানি।সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকি যোগাযোগবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৪ : প্রত্যেকের এক মাসের কারাদন্ড
পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে ৪জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের তত্ত¡াবধানে গঠিত রেইডিং টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীনের নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে আবির (২৮), তাওহিদুল ইসলাম (২৮), ফয়সাল শেখ (২৮) এবং প্রিন্সবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ
অপরাধ থেকে ফিরে এসে স্বাভাবিক ও আত্মনির্ভরশীল জীবন গড়ে তুলতে সাজাপ্রাপ্ত ও মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে বাগেরহাটে সেলাই মেশিন, ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রবেশন অফিসারের কার্যালয়ে জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে সমাজসেবা অধিদপ্তর ও বাগেরহাট জেলা কারাগার।অনুষ্ঠানে চারজন উপকারভোগীর মধ্যে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, চারটি সেলাই মেশিন এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।উপকারভোগীদের মধ্যে মোংলা উপজেলার জালাল শেখকে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি প্রদান করা হয়। এছাড়া কচুয়া উপজেলার মোছাম্মৎ আকলিমা বেগম, মোরেলগঞ্জ উপজেলারবিস্তারিত পড়ুন
কাউখালীতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে ৭ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ২টার দিকে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. ইব্রাহিম (২০)কে দুটি গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গাছ দুটির উচ্চতা প্রায় সাত ফুট বলে পুলিশ জানিয়েছে।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত
খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলার রাড়–লীতে তাঁর নিজ বাসভবনে জেলা প্রশাসনের আয়োজনে প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবন ও কর্মের ওপর স্মৃতি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারি কমিশনার (ভ‚মি) মো. ফজলে রাব্বী, সহকারীবিস্তারিত পড়ুন
