প্রধান সূচি

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৪ : প্রত্যেকের এক মাসের কারাদন্ড

পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে ৪জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের তত্ত¡াবধানে গঠিত রেইডিং টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীনের নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে আবির (২৮), তাওহিদুল ইসলাম (২৮), ফয়সাল শেখ (২৮) এবং প্রিন্স প্রকাশ ঢালীকে (২৯) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক ৪টি মামলায় প্রত্যেক আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। দন্ডাদেশ কার্যকরের জন্য তাদের পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বাপন সেন জানান, মাদকের অপব্যবহাররোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরণের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial