Editor
স্বরূপকাঠীতে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক : দুর্ভোগে ৫ গ্রামের মানুষ
টানা কয়েক দিনের ভারী বর্ষণে পিরোজপুরের নেছারাবাদ (স্বরীপকাঠী) উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি থেকে জিলবাড়ি পর্যন্ত এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কের একাধিক অংশ খালের গর্ভে বিলীন হয়েছে। এতে অটোরিকশা, ভ্যানসহ সব ধরনের হালকা যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।দীর্ঘদিন ধরে ভাঙন চললেও স্থায়ী সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ৫টি গ্রামের হাজারো মানুষ।সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থী, রোগী, বৃদ্ধ ও কর্মজীবী মানুষ। বিন্না, রাজাবাড়ি, জিলবাড়ি, উড়িবুনিয়া, লেবুবাড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের উপজেলা সদরে যাতায়াত কার্যত দুরূহ হয়ে পড়েছে। এছাড়াও পার্শ্ববর্তী উপজেলা নাজিরপুর থেকে নেছারাবাদ উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম এ রাস্তাটি।সরেজমিনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে পিরোজপুরের মুক্তারকাঠী বাইপাস সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার অংশ হিসেবে কৃষক দলের দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন তালুকদার। সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি নাছিরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইউএনও অফিসের চাবি চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপ-প্রশাসনিক কর্মকর্তার অফিস থেকে চাবি চুরির ঘটনায় মামলা হয়েছে। উপ-প্রশাসনিক কর্মকর্তা তানভীর খান বাদী হয়ে বুধবার মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার একমাত্র আসামী হচ্ছেন মঠবাড়িয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং উত্তর মিঠাখালী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে এবিএম ফারুক হাসান।মামলায় উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান ঘটনার দিন অফিস চলাকালীন সময়ে তার নিজ প্রয়োজনে ইউএনও অফিসের ওই কক্ষে প্রবেশ করেন। এরপর তিনি সুযোগ বুঝে উপ-প্রশাসনিক কর্মকর্তার ওই অফিসের চাবিসহ অন্যান্য সর্বমোট ২৫টি চাবিযুক্ত এবং এর সাথে সরকারি তথ্য সংবলিত পেনড্রাইভ ও চাবিরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামির তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন।কারাদন্ডপ্রাপ্ত আসামী তন্ময় মিস্ত্রি জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রি ছেলে।আদালত ও মামলার এজাহারের সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বেতাগী সিংহখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। ২০২০ সালের ৫ ফেব্রæয়ারী সকালে নিজ বাড়ী থেকে প্রাইভেট পড়ার জন্য এক শিক্ষকের বাড়িতে যাওয়ার পথে সকালবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে শিক্ষা প্রকল্পের কাজে নয়ছয়
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় ‘এডুকেশন ইন ইমার্জেন্সি’ প্রকল্পের প্রায় ১৫ লক্ষাধিক টাকার কাজ বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের বিপরীতে অধিকাংশ বিদ্যালয়ে নামমাত্র সংস্কারকাজ দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। এমনকি একটি বিদ্যালয়ে কোনো কাজ শুরু না করেই বিল উত্তোলনের প্রস্তুতি নেওয়ার অভিযোগও উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা এলজিইডি অফিসের প্রাক্কলন অনুযায়ী কাজ সম্পন্ন করার কথা থাকলেও কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন দোকান থেকে নির্মাণ সামগ্রীর রসিদ সংগ্রহ করে বিল ভাউচার প্রস্তুত করেন। পরে সংশ্লিষ্ট দপ্তরেরবিস্তারিত পড়ুন
কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ আটক-১
খুলনার দাকোপ থানার নলিয়ান এলাকায় বিশেষ অভিযান হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় সোমবার দুপুর ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।তিনি আরওবিস্তারিত পড়ুন
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে : হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, গণঅভুুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে।গণঅভ্যুত্থানের সময় রাজপথে স্লোগান দিয়েছিলেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, সে সময় আমরা স্লোগান দিয়েছিলাম তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প। তাই বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠা করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রি’তে ভোট দিন, আমরা ফ্রি’তে সার্ভিস দেব। সেই প্রতিশ্রæতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।তিনি বলেন, ভোটের আগের রাতে ৫০০ বা ১ হাজার টাকা নিলে তারবিস্তারিত পড়ুন
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটে টেলিভিশন উপহার দিলেন জেলা পরিষদ প্রশাসক
বিশ্বকাপ ফুটবলের বহুল কাক্সিক্ষত ফাইনাল ম্যাচটি বড় পর্দায় উপভোগের সুবিধার্থে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি এলইডি টেলিভিশন উপহার দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।রবিবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদের কার্যালয়ে এক আনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে গত কয়েকদিন ধরেই ব্যাপক উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিল। তবে ইনস্টিটিউট ক্যাম্পাসের ডরমিটরি কিংবা অডিটোরিয়ামে খেলা দেখার মতো বড় পর্দার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের এই আনন্দ উপভোগে কিছুটা অপূর্ণতা দেখা দেয়। হবু সেবিকাদের এই আগ্রহের বিষয়টি জানতেবিস্তারিত পড়ুন
পানির স্রোতে ভেঙে গেল সড়ক : যোগাযোগ বিচ্ছিন্ন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের মিরুখালী-সাফা সড়কের মিরুখালী কলেজ সংলগ্ন অংশে বড় ধরণের ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, পথচারী, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে।স্থানীয়দের অভিযোগ, সড়কের ভাঙনের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। প্রতিদিনই সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করতে হচ্ছে।এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি পরিদর্শন এবং প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত সংস্কার করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত
পিরোজপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই যোদ্ধাদের নিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। পরে পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলাবিস্তারিত পড়ুন
