Wednesday, July 22nd, 2026
স্বরূপকাঠীতে শিক্ষা প্রকল্পের কাজে নয়ছয়
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় ‘এডুকেশন ইন ইমার্জেন্সি’ প্রকল্পের প্রায় ১৫ লক্ষাধিক টাকার কাজ বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের বিপরীতে অধিকাংশ বিদ্যালয়ে নামমাত্র সংস্কারকাজ দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। এমনকি একটি বিদ্যালয়ে কোনো কাজ শুরু না করেই বিল উত্তোলনের প্রস্তুতি নেওয়ার অভিযোগও উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা এলজিইডি অফিসের প্রাক্কলন অনুযায়ী কাজ সম্পন্ন করার কথা থাকলেও কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন দোকান থেকে নির্মাণ সামগ্রীর রসিদ সংগ্রহ করে বিল ভাউচার প্রস্তুত করেন। পরে সংশ্লিষ্ট দপ্তরেরবিস্তারিত পড়ুন
