প্রধান সূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার পিরোজপুর পৌরসভা জামায়াতের উদ্যোগে বাদ আসর বড় মসজিদ প্রাঙ্গণে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর পৌর আমীর ইসহাক আলী খানের নেতৃত্বে গণমিছিলে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, শ্রমিক নেতা গোলাম মোস্তফা মুসা প্রমুখ।
গণ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম।
সমাবেশ শেষে মিছিলটি পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial