প্রধান সূচি

ভান্ডারিয়ায় খাল পুন:খনন শেষে সরকারি কোষাগারে ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিবুল হাসান। সরকারি বরাদ্দ ও নির্ধারিত নকশা অনুযায়ী খাল পুন:খননের কাজ সম্পন্ন করার পাশাপাশি স্থানীয় মানুষের চলাচলের দূর্ভোগ লাঘবে খালের পাশে ইট-সলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। সব কাজ শেষ হওয়ার পরও অব্যয়িত ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রæতির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ভান্ডারিয়া উপজেলার নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে মাহাজনের বাড়ি পর্যন্ত ভারানীর খাল এবং চরখালি কাটাখাল পুন:খননের উদ্যোগ নেওয়া হয়। মোট ২ দশমিক ৩৫ কিলোমিটার খাল পুন:খননের জন্য এ প্রকল্পে ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসানের প্রত্যক্ষ তত্ত¡াবধানে খাল দুটির পুন:খনন কাজ নির্ধারিত নকশা ও গুণগতমান বজায় রেখে সম্পন্ন করা হয়। কাজের মান ও সৌন্দর্য অক্ষুন্ন রেখে প্রকল্প বাস্তবায়নের পর বরাদ্দকৃত অর্থের মধ্যে ১৪ লাখ টাকা উদ্বৃত্ত থাকে। পরবর্তীতে সরকারি আর্থিক বিধিমালা যথাযথ অনুসরণ করে অব্যয়িত ওই পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেন ইউএনও মো. হাসিবুল হাসান।
এদিকে, খাল পুন:খননের কাজ শেষ হওয়ার পর স্থানীয় মানুষের দীর্ঘদিনের চলাচলের দূর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে খালের পাশে একটি ইট-সলিং রাস্তা নির্মাণ করা হয়। সরকারি বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে অতিরিক্ত এই উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি অর্থের অপচয়রোধ করে জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে খালের পাশে রাস্তা নির্মাণ এবং সবশেষে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা প্রশংসনীয়।
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুরের তদারকি এবং ইউএনও মো. হাসিবুল হাসানের সততা ও স্বচ্ছতার কারণেই এমন উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে মনে করেন তারা।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান বলেন, সরকারি বরাদ্দ ও নির্ধারিত নকশা অনুযায়ী ভারানীর খাল ও চরখালি কাটাখালের পুন:খননকাজ সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে খালের পাশে একটি ইট সলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। সব কাজ শেষ করার পর অবশিষ্ট ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, চাইলেই অবশিষ্ট অর্থ অন্যভাবে ব্যয় করা যেত। কিন্তু রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই মূল লক্ষ্য। জনগণের অর্থ জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করতে হবে।
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাশ্রয় নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ভান্ডারিয়া ইউএনও মো. হাসিবুল হাসান খাল পুন:খনন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে সততা ও সুশাসনের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি অর্থের সঠিক ব্যবহার ও অপচয়রোধে এ ধরণের উদ্যোগ প্রশংসনীয় এবং অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial