কচুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদকের দাফন সম্পন্ন
কচুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি নেয়ামুল হক সাহিন এর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে কচুয়া সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ জানাজা সম্পন্ন হয়। এতে ইমামতি করেন কচুয়া থানা জামে মসজিদের ইমাম আরজুয়াল কবির। এসময়ে কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, বাগেরহাট সাংস্কৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, জেলা পরিষদের সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজসহ এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে মরহুমের কফিনে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময়ে কচুয়ায় কর্মরত সাংবাদিকসহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, সাবেক ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নেয়ামুল হক সাহিন গত বুধবার ঢাকার মহাখালীস্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাত ৯.২৩ মিনিটে ইন্তোকাল করেন। তিনি কচুয়া উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, কচুয়া ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক, শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সে কচুয়া উপজেলা সদরের মরহুম ডাঃ বজলুল হক কুটি মিঞার জেষ্ঠ্য ছেলে।
