Friday, February 2nd, 2018
নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা
‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ- সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। এসময় আরো বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক কাজী মোঃ তোফায়েল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদবিস্তারিত পড়ুন
আনোয়ার হোসেন মঞ্জু রাজনীতিবিদ হিসাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলছেন …. তাসমিমা হোসেন
জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধিকার আন্দোলন তথা ৫২’র ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন হিসাবে তফাজ্জল হোসেন মানিক মিয়ার অবদান সর্বজনবিদিত। বাঙ্গালী তথা ভান্ডারিয়ার মানুষ মানিক মিয়ার কারণে আজ ধন্য। তিনি এই মাটিতে জন্ম নিয়েছিলেন বলেই এখানকার বাসিন্দার ব্যাপক উন্নয়নের স্বাদ পেয়েছেন। তাঁর পুত্র আনোয়ার হোসেন মঞ্জু স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময় গণতন্ত্র বিকাশে ভূমিকা রেখে আসছেন। শুক্রবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজ আয়োজিত সংগঠনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
ভান্ডারিয়া – মঠবাড়িয়া মহাসড়কের মাদার্শী মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ মাসুদ মিয়া (৪০) নামের এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ মিরুখালী ইউনিয়নের ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মিয়ার ছেলে ও ইউনিয়নের দুই নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে মাসুদ মিয়া মঠবাড়িয়ার মিরুখালী থেকে মাহেন্দ্র যোগে শশুর বাড়ি ভান্ডারিয়ায় যাচ্ছিলেন। এ সময় ভান্ডারিয়া – মঠবাড়িয়া মহাসড়কের মাদার্শী মোড় এলাকায় সড়কের পাশে কলাগাছ কাটার সময় একটি কলাগাছ চলন্ত মাহিন্দ্রর উপরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বিভিন্ন মসজিদে আনোয়ার মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় দোয়া মিলাদ
ভান্ডারিয়ায় গতকাল শুক্রবার বাদ জুমা পৌর শহরের তফাজ্জল হোসেন মানিক মিয়া জামে মসজিদ, কানুয়া জামে মসজিদ, আকন বাড়ি জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। পৌর কাউন্সিলর মোঃ মানিক হাওলাদের এর উদ্যোগে এসকল মসজিদে দোয়ার অনুষ্ঠানে জাতীয় যুবসংহতী জেপির উপজেলা আহবায়ক মোঃ শহীদুজ্জামান রাজু মল্লিক, ছাত্র সমাজের আরিফুল ইসলাম শিমুল আকনসহ স্ব স্ব মসজিদ সংলগ্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিরা দোয়ায় শরিক হন।
কাউখালীতে চলছে গাইড বইয়ের রমরমা ব্যবসা
কাউখালীতে নিষিদ্ধ নোট ও গাইড বইয়ের রমরমা ব্যবসা চলছে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কিছু অসাধু শিক্ষকের নির্দেশে শিক্ষার্থীরা এসবি নিম্নমানের গাইড বই কিনতে বাধ্য হচ্ছে। গাইড ও নোট বই ব্যবহারের ফলে শিক্ষার্থীরা সৃজনশীল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসব গাইড বই ব্যবহারের কারণে দেশের ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিযুদ্ধে পিছিয়ে আছে কাউখালীর অধিকাংশ শিক্ষার্থী। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নোট বই মুদ্রণ, বাঁধাই, আমদানি, বিতরণ ও বিক্রি নিষিদ্ধ এবং আইন অমান্যকারীদের সাত বছরের সশ্রম কারাদ- বা ২৫ হাজার টাকা জরিমানার বিধান থাকলেও তা মানাবিস্তারিত পড়ুন
কাউখালীতে নানা আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
“নিরাপদ খাদ্যে ভরব দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ”-এ স্লোগান নিয়ে কাউখালীতে শুক্রবার উপজেলা প্রশাসনের নানা আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। সকালে কাউখালী উপজেলা পরিষদের সমানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ওইস্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাদঁ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মবর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা খাদ্যপরিদর্শক ও ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন
কাউখালীতে ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে র্যালি ও আলোচনাসভা, কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। বিকালে কাউখালী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারন সম্পাদক শাহ আলম নসু, যুগ্ন-সাধারন সম্পাদক খান মোঃবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
ইন্দুরকানীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হোসেন সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইন্দুরকানীতে জেপি মঞ্জু ছাত্র সমাজের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা
ইন্দুরকানীতে জেপি মঞ্জু ছাত্র সমাজের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় পার্টি জেপি মঞ্জু ছাত্র সমাজের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ইন্দুরকানী কলেজের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা জেপি কার্যালয়ের সামনে শেষ হয়। পরে উপজেলা জেপি কার্যালয়ে ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ মজনু হোসেন রনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, যুগ্ম সম্পাদক হারুর অর রশিদ পান্না, মাহামুদ সেলিম, উপজেলা ছাত্র সমাজ নেতা মোঃ জসিম মীর, মামুন রানা, পাড়েরহাট ইউনিয়ন ছাত্র সমাজ নেতা মোঃবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে হিন্দু ধর্মালম্বী মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার রোংগাকাঠী গ্রামে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সেবাশ্রমের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতুয়া মহা সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার। হরি-গুরুচাঁদ মতুয়া সেবাশ্রমের সম্মেলন কমিটির সভাপতি সমীরন কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে মতুয়া সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন ও আশীর্ব্বানী প্রদান করেন ওড়াকান্দি ধামকর্তা, বাংলাদেশ মতুয়া মহাসংঘের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান শ্রী সুব্রত চাঁদ ঠাকুর। এসময় আরো বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব শ্যামা প্রসাদ বেপারী, খুলনা অঞ্চলের কর কমিশনার প্রশান্তবিস্তারিত পড়ুন
