প্রধান সূচি

কাউখালীতে ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে র‌্যালি ও আলোচনাসভা, কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

বিকালে কাউখালী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারন সম্পাদক শাহ আলম নসু, যুগ্ন-সাধারন সম্পাদক খান মোঃ বাচ্চু, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কাউয়ুম শেখ প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial