কাউখালীতে নানা আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
“নিরাপদ খাদ্যে ভরব দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ”-এ স্লোগান নিয়ে কাউখালীতে শুক্রবার উপজেলা প্রশাসনের নানা আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। সকালে কাউখালী উপজেলা পরিষদের সমানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ওইস্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাদঁ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মবর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা খাদ্যপরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপংকর মিস্ত্রী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ফিরোজ আলম প্রমুখ।
Please follow and like us:
« কাউখালীতে ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে চলছে গাইড বইয়ের রমরমা ব্যবসা »
