প্রধান সূচি

Friday, February 2nd, 2018

 

মঠবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবসে শোভাযাত্রা

মঠবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ”- এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও উন্নয়ন কর্মীরা অংশ নেন। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্য পরিদর্শক মোঃ হুমায়ূন কবীর, সালমা জাহান, খাদ্য সহকারী কাউয়ূম মল্লিক, থানার উপ পরিদর্শক মোঃ তসলিম উদ্দিন, থানার এসআই শাহনাজ পারভীন ও মেহেদী হাসান প্রমুখ।


মঠবাড়িয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মঠবাড়িয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাদিকুর রহমান নিউমার্কেটে তার বাস ভবন থেকে হতদরিদ্র শীতার্তদের মাঝে ব্যাক্তিগত ভাবে এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,সাংবাদিক মিজানুর রহমান মিজু, মনির আকন, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের অবসর প্রাপ্ত কোষাধ্যক্ষ মোঃ নুরুল আমিন আকন প্রমুখ।


কচুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদকের দাফন সম্পন্ন

কচুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি নেয়ামুল হক সাহিন এর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে কচুয়া সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ জানাজা সম্পন্ন হয়। এতে ইমামতি করেন কচুয়া থানা জামে মসজিদের ইমাম আরজুয়াল কবির। এসময়ে কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, বাগেরহাট সাংস্কৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, জেলা পরিষদের সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজসহ এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial