মঠবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবসে শোভাযাত্রা
মঠবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ”- এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও উন্নয়ন কর্মীরা অংশ নেন।
শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্য পরিদর্শক মোঃ হুমায়ূন কবীর, সালমা জাহান, খাদ্য সহকারী কাউয়ূম মল্লিক, থানার উপ পরিদর্শক মোঃ তসলিম উদ্দিন, থানার এসআই শাহনাজ পারভীন ও মেহেদী হাসান প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে হিন্দু ধর্মালম্বী মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত »
