বরিশালে প্রধানমন্ত্রীর সফর সফল করতে
নাজিরপুরে শ. ম. রেজাউল করিমের মতবিনিময় ও গণসংযোগ
আগামী ৮ ফেব্রুয়ারী আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর সফল করতে পিরোজপুরের নাজিরপুরে মতবিনিময় ও গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী শ. ম. রেজাউল করিম।
আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার তিনি উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বরিশাল সফর সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া তিনি এ দু’দিন নেতা-কর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করে শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
এ মতবিনিময় ও গণসংযো কালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের উপজেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সহ-সভাপতি ফারুক হাওলাদার, সহ-সভাপতি কবির হোসেন বাহাদুর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি অসিরণ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক রাফসানুল ইসলাম জামাল, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
