Thursday, February 1st, 2018
বরিশালে প্রধানমন্ত্রীর সফর সফল করতে
নাজিরপুরে শ. ম. রেজাউল করিমের মতবিনিময় ও গণসংযোগ
আগামী ৮ ফেব্রুয়ারী আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর সফল করতে পিরোজপুরের নাজিরপুরে মতবিনিময় ও গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী শ. ম. রেজাউল করিম। আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার তিনি উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বরিশাল সফর সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি এ দু’দিন নেতা-কর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করে শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে সুষ্ঠুভাবে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত
সারাদেশের মত পিরোজপুরেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। জেলার বিভিন্ন কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে হাজির হতে হয়। বৃহস্পতিবার প্রথমদিন এসএসসিতে বাংলা আবশ্যিক প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ের পরিক্ষা শেষ হয়েছে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরী বোর্ডের অধিনে এসএসসি ভোকেশনাল বাংলা-২ বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক আবু আহমদ সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম মো. বুলবুল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন জেলার বিভিন্ন কেন্দ্রবিস্তারিত পড়ুন
পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা
আইনজীবী সমিতির সাবেক সভাপতিকে মারধরের অভিযোগ
চরম উত্তেজনার মধ্য দিয়ে পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। এদিকে, ভোট চলাকালীন সময় পিরোজপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি এবং জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফারুক আহম্মেদ সরদারকে মারধর করেছে দুর্বৃত্তরা। সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮ টায় জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহন শুরু হয়। সকাল সাড়ে ৯ টার দিকে ভোট চলাকালীন সময় স্বতন্ত্র সভাপতি প্রার্থী কানাই লাল বিশ্বাস এর সমর্থক পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন
