প্রধান সূচি

পিরোজপুরে সুষ্ঠুভাবে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

সারাদেশের মত পিরোজপুরেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা।

জেলার বিভিন্ন কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে হাজির হতে হয়। বৃহস্পতিবার প্রথমদিন এসএসসিতে বাংলা আবশ্যিক প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ের পরিক্ষা শেষ হয়েছে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরী বোর্ডের অধিনে এসএসসি ভোকেশনাল বাংলা-২ বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা প্রশাসক আবু আহমদ সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম মো. বুলবুল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম মো. বুলবুল জানান, এবছর পিরোজপুর জেলায় এসএসসিতে মোট শিক্ষার্থী ১২ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নিয়মিত ১২ হাজার ৪৪৬, অনিয়মিত ও মান উন্নয়ন ৩৫৭ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলার পিরোজপুর সদর উপজেলায় ১ হাজার ৯৫৪ জন, ইন্দুরকানী উপজেলায় ৬৬৩ জন, কাউখালী উপজেলায় ৭৩০ জন, ভান্ডারিয়া উপজেলায় ১ হাজার ৮৮০জন, মঠবাড়িয়া উপজেলায় ২ হাজার ১১৩ জন, নাজিরপুর উপজেলায় ২ হাজার ৪৫৫ জন ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ২ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। জেলায় মোট পরীক্ষা কেন্দ্র ২৩টি।

পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি জানান, আমার বিদ্যালয় কেন্দ্রে ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৮৫ জন। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রটিকে সন্তোষজনক উল্ল্যেখ করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial