সিকদারমল্লিকে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তার আওতায়
ক্রীড়া, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নে পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তার আওতায় ক্রীড়া, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে বেসরকারী সংস্থা ডাক দিয়ে যাই এর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
সিকদারমল্লিক ইউপি চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসিম উদ্দীন, ডাক দিয়ে যাই’র নির্বাহী পরিচালক মো. শাহজাহান গাজী।
এর আগে পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ সিকদারমল্লিক ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুব সমাজ আয়োজিত ‘পাখীর জন্য নিরাপদ অঞ্চল’ কার্যক্রমের উদ্বোধন করেন।
Please follow and like us:
« সাবেক মন্ত্রী এম. মতিউর রহমানের দাফন সম্পন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে বসাতে হবে … ড. কাজী খলীকুজ্জামান »
