প্রধান সূচি

Saturday, January 13th, 2018

 

জবাবদিহিতার ব্যবস্থা চালু রাখতে সময়মত নির্বাচন অপরিহার্য …. আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পাটি (জেপি)’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী অনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, জাতীয় সংসদের নির্বাচন আসন্ন হওয়ায় দেশে জবাবদিহিতা ও নেতাদের কাছে পাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। নির্বাচন না হলে বা ভোট দেওয়ার সুযোগ না থাকলে জনগণ তাদের অধিকারের কথা প্রকাশ করতে পারে না। তাই দেশে সময়মত নির্বাচন হওয়া অপরিহার্য। আজ গতকাল শনিবার বিকেলে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার প্রত্যন্ত গ্রাম মধ্য শিয়ালকাঠি পঞ্চায়েত বাড়ীতে এক উঠান বৈঠকে আরও বলেন, নির্বাচন যাতে না হয় তারও নানা অপপ্রয়াস রয়েছে। তারপরও নির্বাচন আসলে কাছে পাওয়া যায় বলে মানুষ নেতাদেরকে তাদের দাবী দাওয়া, অভাব-অভিযোগের কথাবিস্তারিত পড়ুন


যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে বসাতে হবে … ড. কাজী খলীকুজ্জামান

দেশের কাঙ্খিত উন্নয়নের জন্য যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে বসাতে হবে বলে মন্তব্য করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। আজ শনিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার শতভাগ ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে দেশের স্বানামধন্য এ অর্থনীতিবিদ প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, যে কোন কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য সঠিক সমন্বয় দরকার।  কারণ সমন্বয়ের অভাবে অনেক উন্নয়নমূলক কাজই সঠিকভাবে সম্পন্ন করা যায় না। বেসরকারি সংস্থা ডাক দিয়ে যাই এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনেবিস্তারিত পড়ুন


সিকদারমল্লিকে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তার আওতায়

ক্রীড়া, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নে পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তার আওতায় ক্রীড়া, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে বেসরকারী সংস্থা ডাক দিয়ে যাই এর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। সিকদারমল্লিক ইউপি চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসিম উদ্দীন, ডাক দিয়ে যাই’র নির্বাহী পরিচালক মো. শাহজাহান গাজী। এর আগে পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ সিকদারমল্লিক ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুববিস্তারিত পড়ুন


সাবেক মন্ত্রী এম. মতিউর রহমানের দাফন সম্পন্ন

হাজার হাজার শোকার্ত মানুষের উপস্থিতিতে সাবেক মন্ত্রী এম. মতিউর রহমানকে শনিবার সন্ধ্যায় পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। দুপুর সাড়ে ৩ টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তার মরদেহ কাউখালীতে পৌঁছে। পরে কাউখালী সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জানাজা ময়দানে শোকার্ত মানুষের ঢল নামে। জানাজায় মন্ত্রী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, কাউখালী শহরের ব্যবসায়ী, আইনজীবীসহ কয়েক হাজার মানুষ তাদের দীর্ঘদিনের প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে সকাল থেকে সরকারী বালক বিদ্যালয় মাঠে জড়ো হন। জানাজারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে এনসিটিএফ এর বার্ষিক পরিকল্পনা ও সভা অনুষ্ঠিত

‘সকল শিশুকে সঙ্গে নিয়ে বদলে দেব এ পৃথিবী’ এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে ন্যাশনাল চিল্ড্রেন টাক্সফোর্স (এনসিটিএফ)’র বার্ষিক পরিকল্পনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমী এবং সেভদ্যা চিলড্রেনের সহযোগিতায় এনসিটিএফ পিরোজপুর জেলা এ সভার আয়োজন করে। জেলা এনসিটিএফ’র সভাপতি নাবিল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু আহমেদ ছিদ্দীকী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছোটদের অবহেলা নয়, তাদের সাথে ভাল ব্যবহার ও ভাল আচরন করে আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে হবে। ধনী গরীব পথশিশু কাউকে অবহেলা নয় সবাইকে ভালবাসতেবিস্তারিত পড়ুন


একাদশ জাতীয় সংসদ নির্বাচন

শেখ হাসিনার হাতে আ’লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনা ছয়টি মাঠ জরিপের ভিত্তিতে দুটি পৃথক পৃথক তালিকা তৈরি করেছেন। একটি তালিকা করা হয়েছে, যদি বিএনপি বেগম খালেদা নেতৃত্বে নির্বাচন করে তার জন্য। অন্য তালিকা যদি বিএনপি খন্ডিত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে। আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। দুটি তালিকাতেই দলের সভাপতি শেখ হাসিনার জন্য তিনটি আসনে প্রার্থীতার কথা বলা হয়েছে। একটির বেশি আসনে শেখ হাসিনা ছাড়া আর কাউকে রাখা হয়নি। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সবাই একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতাবিস্তারিত পড়ুন


নাজিরপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ সন্ত্রাসী আটক

জেলার নাজিরপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামের মৃত হিঙ্গুল শেখের ছেলে আমিনুল ইসলাম পলাশ (৩০), গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নওশের ফকিরের ছেলে আরিফ ফকির (২৪) ও একই গ্রামের শাহাদাৎ শেখের ছেলে মুরাদ শেখ (২৬)। আটককৃতদের শুক্রবার রাত ১০ টায় নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৬ এর ডিএডি মো. শামসুর কবির সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া গ্রামের ফকির বাড়ী থেকে অস্ত্র-গুলি ও মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ৬টিবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে চাচা-ভাতিজা পাল্টাপাল্টি হামলায় আহত ১৫

ইন্দুরকানীতে চাচা-ভাতিজা দু’গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলায় সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাতিজা গ্রুপের রানা গাজী বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা করেছেন। পুলিশ চাচা ছালাম গাজীকে আটক করে ওই মামলায় আটক দেখিয়ে শনিবার আদালতে পাঠিয়েছে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাবগাছিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা আঃ ছালাম গাজী ও তার ছেলে মিল্টন গাজী, লিটন গাজী, স্বপন গাজী ও নিক্সস গাজী গ্রুপের উপর প্রতিপক্ষ ভাতিজা ফারুক গাজীবিস্তারিত পড়ুন


কচুয়ায় ঘাস ফড়িং সংগঠনের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কচুয়ায় ‘মাদককে না বলুন, শিশু শ্রম, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ’ প্রতিরোধের লক্ষে উপজেলা “ঘাস ফড়িং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক” সংগঠনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কবিতা আবৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওয়ার্ল্ডভিশন কচুয়া এপির সহযোগিতায় শনিবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঘাস ফড়িং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সংগঠনের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম অসুস্থ্যতার কারনে সদস্য সচিব মীর আওসাফুর রহমান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতিবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ৬ দোকানে চুরি

জেলার মঠবাড়িয়া উপজেলার দধিভাংগা বাজারে শনিবার ভোর রাতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ একটি চোরের দল তালা ভেঙ্গে দোকানে ঢুকে নগদ আনুমানিক প্রায় ৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায় বলে দাবি করেন ওই বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, স্থানীয় টিকিকাটা ইউনেয়নের দধিভাঙ্গা বাজারে প্রতিদিনের মত শুক্রবার দিনগত রাত ১১ টার পরে বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সুযোগ বুঝে সংঘবদ্ধ চোরের দল ভোর রাত আনুমানিক সাড়ে তিন টার দিকে  মুদি-মনোহরী ও মুরগীর ফীডসহ বাজারের ছয়টি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের পালাক্রমে তালা ভেঙ্গে দোকানে ঢুকে টাকা লুটবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial