প্রধান সূচি

Saturday, January 13th, 2018

 

ইন্দুরকানীতে সাউদখালী চরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

জেলার ইন্দুরকানি উপজেলার সাউদখালী চরে দরিদ্র জেলে ও কৃষকের বসবাস। মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন ও দুর্গম যোগাযোগের কারণে চরবাসী সুযোগ সুবিধা বঞ্চিত। হাড়কাঁপানো শীতে এখনো শীতার্ত চরবাসী শীতবস্ত্র পাননি। মানবিক কারণে প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা সাউদখালী চরের দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেন। শনিবার সকালে কঁচা নদী পাড়ি দিয়ে চরের দরিদ্র নারী ও পুরুষের হাতে কম্বল তুলে দেন বন্ধুসভার সদস্যরা। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বলগুলো বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, ইন্দুরকানি কলেজের গভার্নিং বডির সদস্য মুনিরুজ্জামান সিকদার,  বিস্তারিত পড়ুন


নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়নের তিন মাসব্যাপী প্রকল্পের সমাপনী

পিরোজপুরে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে রিক ও মহিলা পরিষদ সহযোগিতায় “নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন” বিষয়ক তিন মাসব্যাপী প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর এ্যাপেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডলের সভাপতিত্বে এবং রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রিক এর নির্বাহী পরিচালক আবুল হাসিব খান, উদিচি’র সভাপতি এডভোকেট এম এ মান্নান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পৌর মেয়রের সাথে “বন্ধুত্ব” রক্তদান সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে “বন্ধুত্ব” নামের স্বেচ্ছাসেবী ও সামাজিক রক্তদান সংগঠনের সদস্যবৃন্দ। গত শুক্রবার রাত ৮টায় পিরোজপুর পৌর মেয়রের বাসায় এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বন্ধুত্ব সংগঠনের পক্ষ থেকে পৌর মেয়র হাবিবুর রহমান মালেককে ফুলেল শুভেচ্ছা জানানো। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, নয়ন হালদার, ফরহাদ গাজী, শাহীন শেখ, সুমন হাওলাদার, কাইয়ুম, সজিব শেখ প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial