প্রধান সূচি

নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়নের তিন মাসব্যাপী প্রকল্পের সমাপনী

পিরোজপুরে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে রিক ও মহিলা পরিষদ সহযোগিতায় “নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন” বিষয়ক তিন মাসব্যাপী প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর এ্যাপেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডলের সভাপতিত্বে এবং রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন রিক এর নির্বাহী পরিচালক আবুল হাসিব খান, উদিচি’র সভাপতি এডভোকেট এম এ মান্নান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ্যাপেক্স জেলা-৫ এর সাবেক ডিজি আফজাল হোসেন টিপু, মোঃ শাহ আলম, খায়জুরান দিরোজ, পুলক রঞ্জন পালিত, প্রকল্পে অংশগ্রহনকারীদের মধ্যে সুলতানা নাসরিন মনি, মাকুল খানম, এডভোকেট রহিমা আক্তার হাসি, উন্নয়ন কর্মী মো. মেহেদী হাসান, সাংবাদিক মো. হাসিবুল ইসলাম হাসান।

অনুষ্ঠানে প্রকল্পে অংশগ্রনকারীদের মাঝে সনদ ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শেষে গান পরিবেশন করেন, অংশগ্রহনকারী আব্দুল আলীম ও কবিতা আবৃত্তি করেন শিখা দাস।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial