প্রধান সূচি

মঠবাড়িয়ায় ৬ দোকানে চুরি

জেলার মঠবাড়িয়া উপজেলার দধিভাংগা বাজারে শনিবার ভোর রাতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ একটি চোরের দল তালা ভেঙ্গে দোকানে ঢুকে নগদ আনুমানিক প্রায় ৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায় বলে দাবি করেন ওই বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, স্থানীয় টিকিকাটা ইউনেয়নের দধিভাঙ্গা বাজারে প্রতিদিনের মত শুক্রবার দিনগত রাত ১১ টার পরে বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সুযোগ বুঝে সংঘবদ্ধ চোরের দল ভোর রাত আনুমানিক সাড়ে তিন টার দিকে  মুদি-মনোহরী ও মুরগীর ফীডসহ বাজারের ছয়টি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের পালাক্রমে তালা ভেঙ্গে দোকানে ঢুকে টাকা লুট করে পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহারাদারের অবহেলার কারণে চুরির ঘঁনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial