প্রধান সূচি

পিরোজপুরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আনন্দ র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়।

প্রতিষ্ঠা বাষির্কীর কর্মসুচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার।

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না।

বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক ও সাবেক ভিপি শেখ ফিরোজ আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম হিরু, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার মন্টু,  কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি মাসুদ আহম্মেদ রানা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাবু, সানাউল্লাহ সানা, সুমন শিকদার, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভিপি এস.এম বায়েজিদ হোসেন, ছাত্রলীগ নেতা তানভির হাসান ডালিম, শওকাত খান, জুনায়েদ আহমেদ রাসেল, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবালসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের  নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম মিঠু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial