Thursday, January 4th, 2018
সুন্দরবনে কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
বাংলাদেশ কোষ্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন টিমের সদস্যরা বৃহস্পতিবার সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার গোমসার ভাড়ানী খাল এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর কাছে জিম্মি থাকা ১১ জেলেকে উদ্ধার করেছে। এসময় বনদস্যু বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাংলাদেশ কোষ্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা অফিসার লেফটেন্যান্ট হায়াত ইবনে ছিদ্দিক বিএন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবনের গোমসার খাল এলাকায় বনদস্যু ‘নানা ভাই’ বাহিনী ১১ জেলেকে আটক করে মুক্তিপন দাবি করছে এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই ওই এলাকায় উদ্ধারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আনন্দ র্যালী, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়। প্রতিষ্ঠা বাষির্কীর কর্মসুচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে কেক কাটা হয়। এ সময় ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার, পৌর ছাত্রলীগের সভাপতি উৎপল জোমাদ্দার, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, কলেজ ছাত্রলীগের সভাপতি জুয়েল মুন্সি ও সোহেল রানা প্রমূখ। অন্যদিকে, সাবেক জেপি নেতা মরহুম আবুল কালাম পোদ্দারের ছেলে সিহান পোদ্দারের নেতৃত্বে বিকেলে এক আনন্দ র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সার্কিটবিস্তারিত পড়ুন
আনোয়ার হোসেন মঞ্জুকে ভান্ডারিয়া জেপি’র অভিনন্দন
মন্ত্রী পরিষদের রদবদলে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার মঞ্জু এমপিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় জাতীয়পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন জেপির উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ন আহবায়ক এবং পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ন আহবায়ক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও ইকড়িরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সংগীতকাঠী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান
স্বরূপকাঠী উপজেলার সংগীতকাঠী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা এক বিশাল আনন্দ র্যালী বের করে। র্যালীটি এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের মাঠের অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়। জাতীয় সংগীত পরিবেশন করে বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ উৎসব শুরু হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ডা. নরেশ চন্দ্র বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্ত্যব্য রাখেন, বিশেষ অতিথি স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহম্মেদ, আটঘর-কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
কচুয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কচুয়ায় নানা কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, তার ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, ও শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় ও জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বিভিন্ন রংয়ের বেলুন, বাধ্যযন্ত্র, আবিরের ছড়াছড়ি ওবিস্তারিত পড়ুন
চিতলমারীতে মাদক বিক্রেতা মা-ছেলে কারাগারে
বাগেরহাটের চিতলমারীতে বুধবার রাতে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের লড়ারকুল গ্রামের সোহরাব মাঝির বাড়িতে এস আই আহাদুজ্জামান, এএসআই আলতাফ হোসেন ও গৌতম মন্ডলসহ পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় পুলিশ ১২০ পিস ইয়াবাসহ মোঃ আলফাজ মাঝি ওরফে বাবু (২০) এবং তার মা মাজেদা বেগমকে (৪০) আটক করে। এ ঘটনায় মা ও ছেলের নাম উল্লেখসহ আরো তিনজন অজ্ঞাতনামাকেবিস্তারিত পড়ুন
চিতলমারীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটের চিতলমারীতে আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল ৮ টায় ছাত্রলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুভ সূচনা করা হয়। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৯ টায় দলীয় কার্যালয় চত্বরে ৭০ পাউন্ডের কেক কাটা হয়। সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ লাল দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রেলরোড়স্থ বাদল চত্ত্বরে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এদিন দুপুর ১২টায় রেলরোড থেকে একটি বর্ণাঢ্য র্যালী হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফী জেমস, ফারুক তালুকদার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
কাল পাইকগাছায় উলামা ও সূধী সম্মেলন
কাল শুক্রবার পাইকগাছায় অনুষ্ঠিত হচ্ছে উলামা ও সূধী সম্মেলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা-কয়রা উপজেলা শাখা আয়োজিত উলামা ও সূধী সম্মেলন বাদ জুম্মা পৌরসভা মাঠে অনুষ্ঠিত হবে। ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা গাজী নূর আহমাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী সায়্যিদ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। প্রধান বক্তা ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা হাফেজ অধ্যক্ষ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি থাকবেন, সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ ইমরান, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, জয়েন্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার এজাজ মানসুরবিস্তারিত পড়ুন
