প্রধান সূচি

বাগেরহাটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রেলরোড়স্থ বাদল চত্ত্বরে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এদিন দুপুর ১২টায় রেলরোড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফী জেমস, ফারুক তালুকদার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক ওশান সরদার, সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজ প্রমুখ। র‌্যালী শেষে ৭০ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী সম্পন্ন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial