প্রধান সূচি

Thursday, January 4th, 2018

 

নারায়ন চন্দ্র চন্দ এমপি মন্ত্রী হওয়ায় পৌর যুবলীগের অভিনন্দন

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি মন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিবর রহমান, সম্পাদক জগদীশ চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু, শ্রমিকলীগ নেতা শেখ জাহিদুল ইসলাম, শেখ মিথুন মধু, উপজেলা যুব স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ ইকবাল রনি, সম্পাদক সঞ্জয় ঘোষ, উপজেলা তাঁতী লীগের সভাপতি দেবব্রত রায়, সম্পাদক আদিত্য বাছাড়, যুবলীগ নেতা কেষ্টপদ মন্ডল, প্রশান্ত মন্ডল ও ছাত্রনেতা আনোয়ার হোসেন।


‘পুত্র’ ছবির আয়ের অংশ পাবে প্রতিবন্ধীরা

সারাদেশে কাল শুক্রবার মুক্তি পাচ্ছে সাইফুল ইসলাম মাননু পরিচালিত সিনেমা ‘পুত্র’। সিনেমাটি থেকে প্রাপ্ত আয়ের একটা অংশ পাবেন বুদ্ধি প্রতিবন্ধীরা। এমনটাই জানালেন ছবির পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি বলেন, আমরা সিনেমাটি তিন শতাধিক হলে মুক্তি দিতে পারব বলে আশা করছি। সেখানে প্রাপ্ত অর্থের একটা অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হবে। ‘পুত্র’র মুক্তি উপলক্ষে ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান আবদুল আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের সচিব আবুল হোসেন, পরিচালক কাজী হায়াৎ, অভিনেতা আজিজুলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial