প্রধান সূচি

ভান্ডারিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে কেক কাটা হয়।

এ সময় ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার, পৌর ছাত্রলীগের সভাপতি উৎপল জোমাদ্দার, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, কলেজ ছাত্রলীগের সভাপতি জুয়েল মুন্সি ও সোহেল রানা প্রমূখ।

অন্যদিকে, সাবেক জেপি নেতা মরহুম আবুল কালাম পোদ্দারের ছেলে সিহান পোদ্দারের নেতৃত্বে বিকেলে এক আনন্দ র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গনে কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের মো. শহিদুল বিশ্বাস, যুবলীগের যুগ্ন আহবায়ক মো. সগির হোসেন পোদ্দার, লিটন পেশকার, সোহাগ মল্লিক, পৌর যুবলীগের সোহেল আকন, জেলা ছাত্রলীগ নেতা সবুজ পোদ্দার প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial