প্রধান সূচি

কচুয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কচুয়ায় নানা কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। পরে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, তার ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, ও শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় ও জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের ছবি সম্বলিত প্ল্যাকার্ড  হাতে নিয়ে একটি র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া বিভিন্ন রংয়ের বেলুন, বাধ্যযন্ত্র, আবিরের ছড়াছড়ি ও নানা আনন্দের মাধ্যমে অনুষ্ঠিত র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের  সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, কৃষক লীগের আহবায়ক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সাজ্জাদ হোসেন সুমন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল রানী মন্ডল,  শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম ছাদি, তাঁতী লীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।

পরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে নৌকার পক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতা-কর্মী জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছে। আগামী নির্বাচনে শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে জনগনের কল্যাণে কাজ করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial