কাল পাইকগাছায় উলামা ও সূধী সম্মেলন
কাল শুক্রবার পাইকগাছায় অনুষ্ঠিত হচ্ছে উলামা ও সূধী সম্মেলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা-কয়রা উপজেলা শাখা আয়োজিত উলামা ও সূধী সম্মেলন বাদ জুম্মা পৌরসভা মাঠে অনুষ্ঠিত হবে। ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা গাজী নূর আহমাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী সায়্যিদ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। প্রধান বক্তা ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা হাফেজ অধ্যক্ষ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি থাকবেন, সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ ইমরান, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, জয়েন্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার এজাজ মানসুর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ হামিদী, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুফতী বুরহান উদ্দিন, মাওলানা মুজিবর রহমান, কয়রা উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী, মাওলানা মুফতী ওয়াক্কাস আলী, শেখ হাসান ওবায়দুল করীম, কেএম আব্বাস আলী, মুহা. আব্দুল্লাহ আল মামুন, মাওঃ ইলিয়াছ হুসাইন, এম.এ হাসিব হোলদার, মুফতী মাহবুবুর রহমান, আলহাজ্ব মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা শামছুদ্দীন, মাওলানা রইসুল ইসলাম, কামরুল হাসান, মুহা. আবু রায়হান।
অনুষ্ঠান পরিচালনা করবেন পাইকগাছার সাধারণ সম্পাদক ফারুক খলীফা। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান জানান, সম্মেলন সফল করার লক্ষে গত কয়েকদিন যাবৎ এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে।
ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। আশা করছি এবারের সম্মেলনে সর্বোচ্চ লোকের সমাগম ঘটবে।
