প্রধান সূচি

পাইকগাছায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

পাইকগাছায় র‌্যালি, প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনের মধ্যে দিয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট স. ম. বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মোঃ রবিউল ইসলাম, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ।

বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন. ইসলাম সাগর, প্রভাষক আদিত্ব বাছাড়, মুসফেকা হুমায়ূন কবির পিন্টু, ময়নুল ইসলাম, কুসুম কলি সরকার, মোমিন উদ্দীন, তারেক আহম্মেদ, আব্দুর রাজ্জাক বুলি, শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, শিবপদ মন্ডল, শিক্ষার্থী সাদিয়া আক্তার তমা, অর্পিতা শীল, পম্পা সরদার, রাজিয়া সুলতানা তিথি, তামান্না সুলতানা, ফয়সাল, রমজান, শুভ, রাফি ও আফরোজা সুলতানা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial