প্রধান সূচি

Tuesday, December 12th, 2017

 

মোংলায় চুরি যাওয়া আই ফোন উদ্ধার

প্রায় ৫ মাস আগে খুলনা থেকে চুরি যাওয়া একটি আইফোন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী উদ্যোগের কারণে উদ্ধার হয়েছে। ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরীর নির্দেশে আজ মঙ্গলবার রাতে এএসআই আব্দুল্লাহ গাজীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মোংলার বদ্ধোমারি এলাকা থেকে মোবাইল চোর জাহিদ হাসান (৩০) গ্রেফতার করে এবং চুরি যাওয়া আই ফোনটি উদ্ধার করে।। উল্লেখ্য, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ইকবাল বাহার চৌধুরী যোগদানের পর থেকে পুলিশ অপরাধীদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে। এ বিষয়ে (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আমি থাকাকালীন সময়ে কোনবিস্তারিত পড়ুন


বাগেরহাট আদালতে ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কন্ঠ রিপোর্ট : বাগেরহাটে অর্থ আত্মসাতের অভিযোগে দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মোশারেফ হোসেন চৌধুরীসহ ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। বাগেরহাট সদর উপজেলার পশ্চিমডাঙ্গা গ্রামের সামছুদ্দিন হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার বাদী হয়ে  গত ২৬ নভেম্বর বাগেরহাট স্পেশাল জজ আদালতে ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনে এ মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত আগামী বছরের (২০১৮ সালের) ৫ মার্চ শুনানীর দিন ধার্য করেছেন। মামলায় দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পিরোজপুর জেলার পশ্চিম শিকারপুর গ্রামের মৃত আরজ আলী চৌধুরীর ছেলে মোশারেফ হোসেন চৌধুরী, ব্যাংকের বাগেরহাটবিস্তারিত পড়ুন


পাইকগাছা-কয়রার আলোচিত গাংরখী নদী জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করলেন এমপি নূরুল হক

পাইকগাছা-কয়রা অবস্থিত দুই উপজেলার আলোচিত শালিকখালী (গাংরখী) নদী নতুন বছরের প্রথম থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ নূরুল হক। তিনি মঙ্গলবার বিকেলে দক্ষিণ কুমখালী বি.বি. বালিকা বিদ্যালয় মাঠে গড়ইখালী ও মহেশ্বরীপুর ইউনিয়নবাসী গাংরখী নদী উন্মুক্ত করার দাবীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তব্যে এ ঘোষণা দেন। এমপি নূরুল হক বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল গাংরখী নদী বছরের পর বছর ইজারা নিয়ে অবৈধ নেট-পাটা দিয়ে মাছ চাষ করে আসছে। ইজারাদার ও তার লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দুই উপজেলার সাধারণ মানুষ। ভবিষ্যতে এলাকার মানুষবিস্তারিত পড়ুন


পাইকগাছায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

পাইকগাছায় র‌্যালি, প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনের মধ্যে দিয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট স. ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মোঃ রবিউল ইসলাম, উপাধ্যক্ষবিস্তারিত পড়ুন


দুর্নীতি প্রতিরোধে শপথ নিলো কাউখালীর শিক্ষার্থীরা

‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধে শপথ নিয়েছে পিরোজপুরের কাউখালী মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার কাউখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কাউখালী মহাবিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে দুর্নীতি বিরোধী এক তরুণ সমাবেশ শিক্ষার্থী এ শপথ নেন। সমাবেশে ছাত্র-ছাত্রীদের শপথবাক্য পাঠ করান কাউখালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাইয়েদুর রহমান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার, অধ্যক্ষ সাইয়েদুর রহমান, প্রভাষক রবীণ মুখার্জী, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাবু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আঃ লতিফ খসরু ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক প্রমুখ।


ভান্ডারিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যলয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। এতে উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, উপ-পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শশাঙ্ক শেখর চক্রবর্তী, টাউন ক্লাবের সভাপতি ও সাংবাদিক মো. রিয়াজ মাহমুদ মিঠু, মানবাধিকারবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে স্বরূপকাঠীতে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এক বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ সিকদার, সমাজসেবা অফিসার ইব্রাহিম খলিল, উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার, মহিলা বিষয়ক অফিসার নুসরাৎ জাহান, সমবায় অফিসার মো. হাফিজুর রহমান ও যুব উন্নয়নবিস্তারিত পড়ুন


আমনেরা মোর বাজানরে একটু বাঁচান !

১৯ দিন ধরে মৃত্যুর সাথে লড়ছে শিশু সাদিকুর

মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে আহত শিশু সাদিকুর (৮) গত ১৯ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর্থিক সঙ্গতি না থাকায় হতদরিদ্র পরিবারের সন্তান সাদিকুর চিকিৎসাহীন অবস্থায় ঘরের মেঝেতে কাতরাচ্ছে। আহত শিশু সাদিকুরকে মঠবাড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বললেও অর্থাভাবে বরিশাল নিয়ে যেতে পারছে না তার পরিবার। শরীরের পোঁড়া অংশে পচন ধরে গর্তের সৃষ্টি হয়েছে। সাদিকুর উপজেলার সাপলেজার ৯১নং কচুবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র এবং ওই গ্রামের মোটরসাইকেল চালক মিলন মিয়া ও গৃহিনী পারুল বেগমের ছেলে। জানা গেছে, গত ২৪ নভেম্বরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বৃষ্টিতে আমন ধান ও সবজি ক্ষেতের ক্ষতি

ইন্দুরকানীতে ৪ দিনের টানা বৃষ্টিতে আমন ধান এবং সবজি ক্ষেত এর ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে হতাশায় ভুকছেন কৃষকরা। এই উপজেলার  বলেশ^র এবং কচা নদীর তীরবর্তী এলাকায় টানা ৪ দিনের বৃষ্টিতে পানি বৃদ্ধি হওয়ায় ভেরীবাধ ও খালের স্লুইচগেট না থাকায় জোয়ারের পানিতে আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে অনেক কৃষকের আমন ধান ও সবজি ক্ষেত নিয়ে বিপাকে কৃষকরা। ইন্দুরকানী উপজেলার, কালাইয়া, ভবানীপুর, বালিপাড়া, পত্তাশী, লাহুরী সহ বিভিন্ন এলাকার আধা পাকা ও পাকা আমন ধান ও সবজি বাগান মাঠে শুয়ে পড়েছে। কোথাও কোথাও আমন ধানের গাছ ও সবজি বাগান পানিতে তলিয়েবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ৮ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ

পিরোজপুরের ইন্দুরকানীতে ৮টি কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ অবস্থায় থাকায় রোগিদের স্বাস্থ্য সেবা প্রদানে ভোগান্তির শিকার হচ্ছে প্রতিনিয়ত। জনগণের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার লক্ষে বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিকগুলো ২০০৯ সালে পুনঃরায় চালু করার উদ্যোগ গ্রহন করে। কিন্তু এর আগে দীর্ঘদিন বন্ধ থাকায় এসব ক্লিনিকগুলোর সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিনত হয়েছে। বর্তমানে এ উপজেলার ১২টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৮টি ক্লিনিকের অবকাঠামোগত অবস্থা অনেকটাই নাজুক। ইন্দুরকানী উপজেলায় লক্ষাধিক জনসংখ্যার স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য ১৯৯৯-২০০২ সালে ৮টি, ২০১২- ২০১৩ সালে ৩টি এবং চলতি বছরে আরও ১টিসহ মোট ১২ টি কমিউনিটিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial