ভান্ডারিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত
জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যলয় চত্বর থেকে একটি র্যালী বের হয়। এতে উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, উপ-পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শশাঙ্ক শেখর চক্রবর্তী, টাউন ক্লাবের সভাপতি ও সাংবাদিক মো. রিয়াজ মাহমুদ মিঠু, মানবাধিকার কমিশন ভান্ডারিয়া আঞ্চলিক শাখার সভাপতি ও সাংবাদিক মো. ছগির হোসেন, শিক্ষক শফিকুল ইসলাম আজাদসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
