পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে বিড়ালের উপদ্রব
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের বিড়ালের উপদ্রব বেড়ে গেছে। বিড়ালের অবাদ বিচারণে গায়ের লোম ও মুখের লালা ছড়াচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা নতুন অসুখে পড়ার আশংকায় ভুগছে।
জানা গেছে, পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা রোগীর ওয়ার্ডে সারাক্ষণ বিড়াল বিচারণ করছে। বিড়াল রোগীদের বিছনা ও আসবাব পত্রে উপর উঠে বসছে। সুযোগ পেলে রোগীর খাবারে মুখ দিয়ে নষ্ট করছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা নতুন করে পেটের অসুখসহ নানা পিড়ায় আক্রান্ত হওয়ার আশংকা করছে। এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রীনা রায় চৌধুরী বলেন, রোগীর ওয়ার্ডে বিড়াল থাকলে সমস্যা নেই। বিড়াল তাড়ানোর কাজ আমাদের না। এ কাজ দারোয়ানের, আর সারাদিন বিড়াল তাড়ানো সম্ভব না।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রভাত কুমার দাশ জানান, ওয়ার্ডে বিড়াল আসার বিষয়ে কর্তব্যরত নার্স এমন কথা বলতে পারেন না। রোগীর ওয়ার্ডের সকল দায়িত্ব কর্তব্যরত নার্সের। রোগীর ওয়ার্ডে বিড়াল আসা বন্ধ করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
