প্রধান সূচি

Wednesday, December 6th, 2017

 

বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে

পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের মোমবাতি প্রজ্জ্বলন

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেয়ার দাবীতে সড়কবাতী বন্ধ রেখে মোমবাতি প্রজ্জ্বলন করেছে পিরোজপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বুধবার সন্ধ্যায় পিরোজপুর পৌরসভা কার্যালয়ের সন্মুখে কর্মকর্তা-কর্মচারীদের দাবী আদায়ের লক্ষে এ আলোক প্রজ্জ্বলন করা হয়। এ আলোক প্রজ্জ্বলনে অংশ গ্রহন করেন পৌর সচিব বনি আমীন, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জামাল হোসেন মল্লিক ও অমর কৃষ্ণ হালদারসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৭ উদযাপন উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা, জেলা মহিলা পরিষদ ও গণ উন্নয়ন সমিতির সহায়তায় বুধবার র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ১০ টায় শহরের ক্লাব রোডে এ র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।


ইন্দুরকানীতে মহিলা যুবলীগের কর্মী সভা

ইন্দুরকানীতে মহিলা যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী পাপিয়া নাসরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহানাজ পারভিন ডলি, বিশেষ অতিথি কেন্দ্রীয় মহিলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভা, পরিবেশ বিষয়ক সম্পাদক ইশরাত সরকার ঝুনা, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সদস্য সৈয়দা রোকসানা ইসলাম, কোহিনুর মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, মোঃ মনিরুজ্জামান সিকদার, যুগ্ম সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুর রহমান সাইদ, মাহাবুব আলম ফকির, উপজেলা যুবলীগেরবিস্তারিত পড়ুন


সুন্দরবন থেকে ড্রোন জব্দ     

সুন্দরবনের আলোরকোল পর্যটন এলাকা থেকে একটি ড্রোন জব্দ করেছে বন বিভাগ। বিদেশী কয়েকজন পর্যটক ড্রোন উড়িয়ে দৃশ্য ধারণের সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দেখতে পেয়ে সেটিকে জব্দ করে। এ ঘটনায় সংশ্লিষ্ট ট্যুর অপারেটরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল নামক এলাকায় মালটা থেকে আসা ১২ জন বিদেশী পর্যটক মঙ্গলবার সকাল ১০ টার দিকে একটি ড্রোন উড়িয়ে দৃশ্য ধারণ করছিল। এ সময় দুবলা ফরেষ্ট ক্যাম্পের সদস্যরা ড্রোনটি আকাশে উড়তে দেখে ঘটনাস্থলে আসে এবং সেটিকে জব্দ করে। ৫বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় আত্মহত্যার প্ররোচনায় কিশোরের মৃত্যু ॥ গ্রেফতার-৩

মাদ্রাসা ছাত্রীকে মোবাইল ফোন দেয়ার সময় মঙ্গলবার সকালে স্থানীয় যুবকরা আরিফুল ইসলাম বাবু (১৭) নামের এক কিশোরকে মারধর করে। লজ্জ্বা ও অভিমানে ওই কিশোর বিকেলে চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। নিহত যুবক উপজেলার খেতাচিড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মঠবাড়িয়া থানায় ৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে মামলা করেছেন। থানা পুলিশ রাতেই ঝাটিবুনিয়া গ্রামের মুনসুর আলীর ছেলে মাইনুল ইসলাম (২২), আবু হানিফের ছেলে ইউসুফ (৩০) ও পূর্ব সাপলেজা গ্রামের মৃত অমল চন্দ্র বিশ্বাসের ছেলেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় নছিমন উল্টে নদীতে ॥ দুই কলেজ ছাত্রী আহত

পাইকগাছায় যাত্রীবাহী নছিমন পাল্টি খেয়ে নদীতে পড়ে গিয়ে দুই কলেজ ছাত্রী আহত হয়েছে। আহত কলেজ ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত দুই কলেজ ছাত্রী উপজেলা সদরের ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, উপজেলার সোলাদানা গ্রামের পরিমল সানার মেয়ে অনন্যা সানা ও পঞ্চানন সানার মেয়ে শম্পা সানা কলেজে নির্বাচনী পরীক্ষা থাকায় বুধবার সকাল ৯ টার দিকে ইঞ্জিন চালিত নছিমন যোগে বাড়ী থেকে কলেজে যাচ্ছিল। পথিমধ্যে পাইকগাছা বেতবুনিয়া সড়কের আবু হোসেন কলেজ মোড়স্থ চৌরাস্তা নামক স্থানে পৌছানোরপর যাত্রীবাহী নছিমনটি পাল্টিবিস্তারিত পড়ুন


প্রফেসর রুহুল আমীনের ইন্তেকাল

বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র পিরোজপুর জেলার কমিটির সভাপতি প্রফেসর মো. রুহুল আমীন (৭০) আজ বুধবার সকালে ঢাকায় হৃদরোগ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে যান। আগামীকাল বৃহস্পতিবার পিরোজপুর ও নিজ গ্রাম ভান্ডারিয়ার ভিটাবাড়িয়ায় দুই দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মরহুম সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। এ ছাড়া সুজন, সনাক (টিআইবি)সহ বিভিন্ন সমাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে সনাক (টিআইবি) পিরোজপুর কার্যালয়ে এক শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রফেসর মো. রুহুল আমীনের মৃত্যুতে পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, সুজনবিস্তারিত পড়ুন


পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে বিড়ালের উপদ্রব

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের বিড়ালের উপদ্রব বেড়ে গেছে। বিড়ালের অবাদ বিচারণে গায়ের লোম ও মুখের লালা ছড়াচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা নতুন অসুখে পড়ার আশংকায় ভুগছে। জানা গেছে, পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা রোগীর ওয়ার্ডে সারাক্ষণ বিড়াল বিচারণ করছে। বিড়াল রোগীদের বিছনা ও আসবাব পত্রে উপর উঠে বসছে। সুযোগ পেলে রোগীর খাবারে মুখ দিয়ে নষ্ট করছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা নতুন করে পেটের অসুখসহ নানা পিড়ায় আক্রান্ত হওয়ার আশংকা করছে। এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রীনা রায় চৌধুরী বলেন, রোগীর ওয়ার্ডে বিড়াল থাকলে সমস্যা নেই। বিড়ালবিস্তারিত পড়ুন


বাস-ট্রাক নদীতে ॥ তদন্ত কমিটি গঠন

পিরোজপুরে কঁচা নদীতে ফেরি ও লাইটারেজ জাহাজ সংঘর্ষ

বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর বেকুটিয়া-কুমিরমারা ঘাটে যানবাহন বোঝাই ফেরির সাথে একটি লাইটারেজ জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফেরিটি অর্ধ নিমজ্জিত হয়ে একটি যাত্রীবাহী বাস ও দুইটি ট্রাক নদীতে পড়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে পিরোজপুর জেলা প্রশাসন ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ফেরি’র সুপারভাইজার রফিকুল ইসলাম জানান, রাতে ফেরিটি একটি যাত্রীবাহী বাস ও আটটি ট্রাকসহ পিরোজপুরের কুমিরমারা প্রান্ত থেকে ছেড়ে মাঝ নদীতে পৌছার পর বাগেরহাটের দিক থেকে আসা একটি লাইটারেজ জাহাজ ফেরিটিকে আঘাত করলে ফেরির নিচের অংশ ফেটে পানিবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ফাঁদে মেছো বাঘ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামে মাহবুব হাওলাদার (৩০) এর পাতা ফাঁদে মঙ্গলবার রাতে দুটি বিরল প্রজাতির দাস বাঘ (মেছো বাঘ) ধরা পড়েছে। বাঘ দুটি দেখতে বাদুরা বাজারে উৎসুখ মানুষ ভিড় জমাচ্ছে। স্থানীয় বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শরীফ জানান, বেশ কিছু দিন ধরে এলাকায় মাংস খেকো খাটাশ রাতের বেলায় গৃহপালিত হাঁস-মুরগি খেয়ে আসছিল। খাটাশ ধরার জন্য ওই গ্রামের সৈয়দ হাওলাদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী মাহবুব ফাঁদ পাতে। মঙ্গলবার রাতে ফাঁদে এক সঙ্গে ২টি দাস বাঘ ধরা পড়ে। স্থানীয় লোকজন ১টি বাঘ সাথে সাথে পিটিয়ে মেরে ফেলে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial