প্রধান সূচি

পিরোজপুরের বলেশ্বর ব্রীজের ঢালে সড়ক দুর্ঘটনায় নিহত-১ ॥ আহত-৫

পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহা সড়কের পিরোজপুর বলেশ্বর ব্রীজের ঢালে এক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। আজ রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম (৫০) একজন ব্যবসায়ী। তার বাড়ি খুলনার নিরালা আবাসিক এলাকায়। তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি টিভিএস মোটর সাইকেল শো-রুমের মালিক।
আহতরা হলেন, তৌহিদুল ইসলামের স্ত্রী নির্ঝর (৪০), মেয়ে মুছাইবা (১৮), ছেলে জাবেদ (৭), কন্যা রূকাইয়া (৫), মাইক্রোবাস চালক খায়রুল (২৫)। আহতের প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা প্রেরণ করা হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ব্যবসায়ী তৌহিদুল ইসলাম তার পরিবার নিয়ে মাইক্রোবাস যোগে কুয়াকাটা থেকে খুলনা যাওয়ার পথে পিরোজপুরের বলেশ্বর ব্রীজের ঢালে মাইক্রোবাসের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে রাখা বিদ্যুতের খুঁটির উপর পড়ে দুর্ঘটনার কবলে পড়েন। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচরে যায়। ঘটনাস্থলেই তৌহিদুল ইসলাম নিহত হন। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ ইসতিহাক আহম্মেদ তৌহিদুল ইসলামকে মৃত ঘোষনা করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার্ড করেন।
স্থানীয় হোগলাপাশা ইউনিয়নের মেম্বার মোঃ পারভেজ জানান, মাইক্রোবাসের সামনের চাকা ফেটে গিয়ে গাড়িটি রাস্তার পাশে রাখা বিদ্যুতের খুটির উপর গিয়ে আছড়ে পড়ে। পিরোজপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, কুয়াকাটা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস পিরোজপুরের বলেশ্বর ব্রিজের ঢালে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে একজন নিহত এবং গাড়িতে থাকা ড্রাইভারসহ অপর ৫ জন আহত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial