স্বরূপকাঠীতে ‘ঝরা পলাশ’ উপন্যাসের মোড়ক উম্মোচন
স্বরূপকাঠীতে লেখক কবি দীনেশ মন্ডল রচিত ‘ঝরা পলাশ’ উপন্যাসের মোড়ক উম্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কুড়িয়ানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে কলকাতার বিশিষ্ট লেখক কবি মলয় চন্দন মুখপাধ্যায় এ মোড়ক উম্মোচন করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন লাল সিকদারের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন স্বরূপকাঠিতে উপজেলা সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি মহিবুল্লাহ, সাংবাদিক মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. প্রফুল্ল জয়ধর প্রধান শিক্ষক সুনিল বরণ হালদার, সুধির রঞ্জন বিশ্বাস, লেখক দীনেশ মন্ডল এ উপন্যাসটি সমাজ সেবক গৌরঙ্গ লাল মিস্ত্রীর প্রতি উৎসর্গ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত পরিবেশন অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি করে তোলে। দিনাজপুরের কবি লুৎফর রহমান, বরিশালের কবি অমৃত লাল মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তীর আলোচনা উপজেলার সাহিত্য প্রেমীদের মোহিত করে।
