Sunday, November 19th, 2017
মঠবাড়িয়ায় পিএসসি পরীক্ষা
শিক্ষকদের বিরুদ্ধে প্রশ্নপত্রে উত্তর লিখে দেয়ার অভিযোগ!
জেলার মঠবাড়িয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৬৩নং দক্ষিণ ঘোষের টিকিকাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্রে উত্তর লিখে দেয়ার অভিযোগ উঠছে কেন্দ্র পরিদর্শক শিক্ষকদের বিরুদ্ধে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত সরকারী কর্মকর্তাকে ম্যানেজ করে কেন্দ্র সচিব ইংরেজী পরীক্ষার প্রশ্নপত্রে টিক, ছক মিলানো, রি-এ্যারেঞ্জসহ অধিকাংশ উত্তর লিখে দেন। সরেজমিনে গিয়ে ওই পরীক্ষা কেন্দ্রের ১২টি বিদ্যালয়ের ২২৯ জন শিক্ষার্থীর অধিকাংশের প্রশ্নে উত্তর লেখা দেখা যায়। এ বিষয়ে কেন্দ্রের সচিব এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল মিয়া দাবী করে বলেন শিক্ষাথীরা নিজেরাই প্রশ্নপত্রে উত্তর লিখে নিয়েছে। প্রশ্নপত্রে উত্তর লেখার বিষয়ে কেন্দ্রের দায়িত্বেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় হাবিব হত্যা মামলায় ১২ আসামী জেল হাজতে
উপজেলার বুড়িরচর গ্রামের চাঞ্চল্যকর ওয়ার্ড বিএনপি নেতা হাবিব হত্যা মামলার ১২ আসামীর জামিন না মঞ্জুর করেছে আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর এজাহার নামীয় আসামীরা রবিবার সকালে মঠবাড়িয়ায় উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক বেল্লাল হোসেন তাদের জেল হাজতে প্রেরনের আদেশ দেন। হাবিব হত্যা মামলার প্রধান আসামী ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ইদ্রিস তালুকদার হাইকোর্ট থেকে জামিনে রয়েছে। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হাবিব তালুকদারকে ধরে নিয়ে হত্যা করেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠির গনমান সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
জেলার স্বরূপকাঠি উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান গনমান সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রদত্ত ওই শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামান নাসিম আলী। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বাহাদুর, সহ-সভাপতি অধ্যাপক নিরঞ্জন হালদার, সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ, সদস্য সাংবাদিক মো. হালিমুর রহমান শাহিন, নির্ম্মল সেন, প্রধান শিক্ষক চঞ্চল কুমার বিশ্বাস, ম্যানেজিং কমিটির সদস্য মো. আরিফুর রহমান মিলন, মো.মাসুম শেখসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাগেরহাট কারাগারে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের স্বাক্ষর জালিয়াতি চক্রের হোতারা বহাল তবিয়তে
বাগেরহাট জেলা কারাগারের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে নির্বাহী বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিলের ৪ মাস অতিবাহিত হলেও বহাল তবিয়তে রয়েছে ওই কারা কর্মকর্তারা। প্রতিবেদনে তৎকালিন বাগেরহাট সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিযুষ চন্দ্র দে’র স্বাক্ষর জাল করে নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় তারা নেয় বলে উল্লেখ করা হয়। তদন্ত প্রতিবেদনে জেলা কারাগারের সুপার গোলাম দস্তগীর, ডেপুটি জেলার মো. শেখ রাসেল, প্রধান কারারক্ষী মো. দেলোয়ার হোসেন ও শরিফুল ইসলামের বিরুদ্ধে কারাগারের নানা অনিয়ম ও দুর্নীতি প্রমানের তথ্য ও উপাত্ত প্রতিবেদনে সংযুক্ত করে গত ৫ জুলাই বাগেরহাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বাসের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু
বাগেরহাটে বাসের ধাক্কায় আক্কাস ফকির (৩৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। রবিবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার শ্রীঘাটের ফুলবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত আক্কাস ফকির বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের হাশেম ফকিরের ছেলে। বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস তার সামনে থাকা কাঁচা সবজিবাহী নছিমনকে ধাক্কা দেয়। এসময় বাসের ধাক্কায় নছিমনের চালক আক্কাস ফকির ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত আক্কাস সকালে শ্রীঘাট সবজি আড়ৎ থেকে বিভিন্ন প্রকারেরবিস্তারিত পড়ুন
বাগেরহাট সওজ বিভাগের শ্রমিক কর্মচারিদের কর্ম বিরতি
বাগেরহাটে ৭ দফা দাবীতে পূর্নদিবস কর্ম বিরতি পালন করছে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) শ্রমিক-কর্মচারীরা। রবিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্ম বিরতি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে বাগেরহাট সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সূত্রে জানা গেছে। রবিবার সকালে কর্ম বিরতির প্রথমদিনে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা শাখার সভাপতি সরদার আব্দুর রশিদ, সংগঠনের উপদেষ্টা মোঃ সরোয়ার হোসেন, সহ-সভাপতি আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক মোঃ শওকত হোসেন, জেলা ড্রাইভার সমিতির সভাপতি মোঃ সিরাজ শেখ, মোঃবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ‘ঝরা পলাশ’ উপন্যাসের মোড়ক উম্মোচন
স্বরূপকাঠীতে লেখক কবি দীনেশ মন্ডল রচিত ‘ঝরা পলাশ’ উপন্যাসের মোড়ক উম্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কুড়িয়ানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে কলকাতার বিশিষ্ট লেখক কবি মলয় চন্দন মুখপাধ্যায় এ মোড়ক উম্মোচন করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন লাল সিকদারের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন স্বরূপকাঠিতে উপজেলা সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি মহিবুল্লাহ, সাংবাদিক মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. প্রফুল্ল জয়ধর প্রধান শিক্ষক সুনিল বরণ হালদার, সুধির রঞ্জন বিশ্বাস, লেখক দীনেশ মন্ডল এ উপন্যাসটি সমাজ সেবক গৌরঙ্গ লাল মিস্ত্রীর প্রতি উৎসর্গ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত পরিবেশন অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি করে তোলে।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক আহত ॥ গ্রেফতার-৩
জমি সংক্রান্ত বিরোধের ধরে মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে বেল্লাল হোসেন (৩৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত বেল্লালকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচীম হাসপাতালে প্রেরণ করেন। বেল্লাল উপজেলার দধিভাংগা গ্রামের সুলতান মোল্লার ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর রাতেই থানা পুলিশ ঘটনার সাথে জড়িত মোসলেম হাওলাদার, রুহুল আমিন হাওলাদার ও খোকনকে গ্রেফতার করে রবিবার সকালে আদালতে সোপর্দ করে। আহতের স্বজনরা জানায়, গ্রামের শাহ আলমের প্রতিবেশি মোসলেম হাওলাদারে সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।বিস্তারিত পড়ুন
