প্রধান সূচি

পাইকগাছা উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ে জেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক শামছুল হুদা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, জাপা নেতা গাজী আব্দুস সামাদ, রবিউল ইসলাম, কৃষ্ণ রায়, সরদার ফরিদ আহম্মেদ, শেখ আব্দুল আজিজ, গাজী মুজিবুর রহমান, শেখ মাসুদুর রহমান, আব্দুর রহিম, ছাত্রনেতা তন্ময় রায়, গফুর হোসেন ডাবলু, প্রভাষ সরকার, হাশেম ঢালী, ইউলাদ গোলদার, মোহাম্মদ আলী গোলদার, সাদেক হোসেন, অমিত বিশ্বাস, চরিত্র মন্ডল, বিল্লাল গাজী ও লোচন সরকার। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃর্ণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial