Saturday, October 28th, 2017
স্বরূপকাঠীতে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত
স্বরূপকাঠী উপজেলায় জাতীয় ইমাম সমিতির ঈদ পুনমিলনী ও ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে উপজেলার স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আ.জ.ম ওহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, স্বরূপকাঠি পৌর মেয়র মো. গোলাম কবির, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু। আমন্ত্রিত ওলামা মাশায়েখদের মধ্যে বক্ত্যব্য রাখেন, ছারছীনাবিস্তারিত পড়ুন
কমিউনিটি পুলিশিং সংশ্লিষ্টদের দায়িত্বের সাথে কাজ করতে হবে ... পুলিশ সুপার
শুধু প্রতিষ্ঠিত নয়, মানুষের মতো মানুষ হতে হবে … জেলা প্রশাসক
জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ বলেছেন, অনেক শিক্ষিত ও উচ্চপদস্থ কর্মকর্তাদেরকেও আমরা অপরাধ করতে দেখি। তারা শিক্ষিত হলেও সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হতে পারেনি বলেই আমরা তাদেরকে দুর্নীতি, অন্যায়-অপরাধ করতে দেখি। আমাদের শুধু প্রতিষ্ঠিত হলেই হবেনা, মানুষের মতো মানুষ হতে হবে। তাহলেই দেশে অপরাধ দুর্নীতি কমে যাবে। আজ শনিবার জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে কমিউনিটি পুলিশিং এর কাঠামোগতভাবে শুরু হয় ২০০৭ সালে এবং ২০১৪ পুর্ণাঙ্গভাবেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
ভান্ডারিয়ায় থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদককে না বলি এ শ্লোগানকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সদস্যরা সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যলি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনিবিস্তারিত পড়ুন
বারাসাত ক্যান্সার হাসপাতালের উদ্যোগে পিরোজপুরে ক্যান্সার মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পশ্চিম বঙ্গের বারাসাত ক্যান্সার হাসপাতালের উদ্যোগে আজ শনিবার ক্যান্সার সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ভারতীয় নয় জন চিকিৎসকসহ ২৮ জনের একটি দল চিকিৎসা সেবা ও ক্যান্সার বিষয়ক ওরিয়েন্টেশন দেন। শহরের হাসপাতাল রোডে এ ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান। শহরের প্রবীণ চিকিৎসক ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমএ’র সভাপতি ডা. ননী গোপাল রায়, বারাসাত ক্যান্সার হাসপাতালের সার্জন ডা. প্রবীর বিজয় কর, পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ননী গোপাল রায় ও ক্যাম্পের প্রধান সমন্বয়কারী মো. মুনিরুজ্জামান নাসিম। ক্যাম্পে পাঁচবিস্তারিত পড়ুন
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ইন্দুরকানীতে র্যালী ও আলোচনা সভা
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ইন্দুরকানী থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যাল্যী উপজেলার চৌরাস্তা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তা মোড়ে শেষে হয়। ইন্দুরকানী কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলার সহকারি পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব আহম্মেদ, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফায়জুল কবিরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে থানা পুলিশের উদ্যোগে পৌর শহরে একটি বর্নাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহীদ মিনার পাদদেশে মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম তারিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, উপজেলা চেয়ারম্যন আশরাফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, আরিফ-উল-হক, পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, প্রেসক্লাববিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় নিখোঁজ কিশোরের পাঁচদিনেও সন্ধান মেলেনি
মঠবাড়িয়ায় আবু বকর সিদ্দিক (১৪) নামে এক কিশোর পাঁচ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আবু বকর উপজেলার আমড়াগাছিয়া গ্রামের দিন মজুর আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় নিখোঁজের বাবা আবুল হোসেন শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। কিশোরের পিতা আবুল হোসেন জানান, গত ২৩ অক্টোবর সকালে কাজের কথা বলে বাড়ি থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ি ফেরেনি। মঠবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ কে এম তারিকুল ইসলাম জানান, কিশোর আবু বকর সিদ্দিককে খুঁজতে পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।
মঠবাড়িয়ায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা র্শীষক প্রচার কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের এক প্রেস বিফিং শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং-এ ২৯ অক্টোবরের আলোচনা সভা সফল করতে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, রফিকুজ্জামান আবীর, ইসরাত জাহান মমতাজ, মেহেদী হাসান, ইসমাইল হোসেন হাওলাদার, সোহেল আমি, শিবাজী মজুমদার, এস.এম. আকাশ, শাকিল আহমেদ, বুলেট প্রমুখ।
নাজিরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে নাজিরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাজিরপুর থানা থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্তরের স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নাজিরপুর উপজেলা পুলিশের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজ হোসেন (পিপিএম) ও নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম। উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোশারেফ হোসেনবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার বারেক সফল গাভী খামারী
জেলার ভান্ডারিয়া পৌর শহরের পুর্ব ভান্ডারিয়া গ্রামের দরিদ্র আব্দুল বারেক হাওলাদার দেশীয় গরু পালন করে বেকারত্ব ও দারিদ্র্য দূর করে এখন তিনি স্বাবলম্বী। তার সাফল্য দেখে অনেকেই ঝুকছে দেশী গরুর খামারের দিকে। জানা গেছে, একটি বকনা গরু থেকে বর্তমানে তিনি ছোট-বড় ১০টি গরুর মালিক। ইতোমধ্যে তিনি এক লাখ ৬০ হাজার টাকার গরু বিক্রি করে সংসারের কাজে লাগিয়েছেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তিনি ভবিষ্যতে একজন সফল খামারি হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন বলে তার বিশ্বাস। এদিকে আব্দুল বারেকের সাফল্যে দেখে তার গ্রামে অনেকে এ কাজ শুরু করেছেন। সরেজমিন খামার ঘুরে খামার মালিক,বিস্তারিত পড়ুন
