প্রধান সূচি

Saturday, October 28th, 2017

 

নাজিরপুরে গাঁজাসহ যুবক আটক

নাজিরপুর উপজেলায় ৫৫ গ্রাম গাঁজাসহ রবিউল ফরাজী (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টায় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের নাজিরপুর-পাটগাতী সড়কের মাটিভাঙ্গা ব্রীজ থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ফরাজী উপজেলার অতুলনগর গ্রামের মাহাতাব ফরাজীর ছেলে। মাটিভাঙ্গা ফাড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহাজাদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় মাটিভাঙ্গা ব্রীজ থেকে রবিউলের দেহ তল্লাশি চালিয়ে ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।  


চিতলমারীতে ঐক্য ন্যাপের কার্যালয় উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে ইউনাইটেড ন্যাশনাল আওয়ামী পার্টির (ঐক্য ন্যাপ) উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় সদর বাজারের কাপুড়িয়া পট্টিতে ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি বর্ষিয়ান বাম রাজনীতিক পংকজ ভট্টাচার্য্য আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে নতুন কার্যালয়েল উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার এ্যাডভোকেট এস.এম.এ সবুর, কেন্দ্রীয় কমিরি সদস্য শৈলেন্দ্রনাথ ম-ল, চিতলমারী উপজেলা সভাপতি অধ্যাপক মনিন্দ্র নাথ নাথ বোস, সহ সভাপতি ডাঃ সেকেন্দার আলী, সহ-সম্পাদক নির্মল কুমার সিকদার, কোষাধ্যক্ষ অসীম কুমার সাহা, সদস্য শন্তি রঞ্জন বিশ্বাস, সুবোধ চন্দ্র মন্ডল, গোপাল চন্দ্র বসু,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। “জঙ্গি মাদক প্রতিকারে – জনতা পুলিশ এক কাতারে” প্রতিপাদ্য বিষয়ের উপর শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ডিএসবি খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সিএ হালিম পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, ডিএসবি’র পুলিশ পরিদর্শক মোঃ ওসমান গণি, ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম, ওসি (অপারেশন) প্রবীণবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ে জেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক শামছুল হুদা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, জাপা নেতা গাজী আব্দুস সামাদ, রবিউল ইসলাম, কৃষ্ণ রায়, সরদার ফরিদ আহম্মেদ, শেখ আব্দুল আজিজ, গাজী মুজিবুর রহমান, শেখ মাসুদুর রহমান, আব্দুর রহিম, ছাত্রনেতা তন্ময় রায়, গফুর হোসেন ডাবলু, প্রভাষ সরকার, হাশেম ঢালী, ইউলাদ গোলদার, মোহাম্মদ আলী গোলদার, সাদেক হোসেন, অমিত বিশ্বাস, চরিত্র মন্ডল, বিল্লাল গাজী ও লোচন সরকার।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial