প্রধান সূচি

নাজিরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে নাজিরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নাজিরপুর থানা থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্তরের স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নাজিরপুর উপজেলা পুলিশের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজ হোসেন (পিপিএম) ও নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম।

উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান। এসয় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বেলায়েত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার মোসলেম উদ্দিন কাজী, নাজিরপুর কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান চৌধুরী নান্নু, দীর্ঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম আকন, শাখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান গাউছ, শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারী প্রমুখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial