প্রধান সূচি

শহীদ গফুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জগদীশকে সংবর্ধনা

পাইকগাছা পৌর সদরের শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জগদীশ চন্দ্র রায় খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি জগদীশ চন্দ্র রায়কে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান শিক্ষক সেলিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ এমএ গফুরের পুত্র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, শিক্ষক সাধনা সরকার, পাপিয়া সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, শিবপদ সরকার, মিরন্ময় মন্ডল, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, অমিয় শীল ও দিপক কুমার মন্ডল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial