পাইকগাছায় ইলিশ আহরণ বন্ধে নদীতে প্রশাসনের অভিযান
পাইকগাছায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশ আহরণ বন্ধে বিভিন্ন নদ-নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের নেতৃত্বে মঙ্গলবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী শিবসা, দেলুটি, জিরবুনিয়া, ভদ্রা ও হাফরখানা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহম্মেদ, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও ইউপি সদস্য বিএম আরেফিন আলী।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ছাত্রদল কার্যালয়ে ছাত্রলীগের হামলা ॥ আহত-৪ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শহীদ গফুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জগদীশকে সংবর্ধনা »
