পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের শারিকতলা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক ও হাইজিন উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শারিকতলা বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে বাজারের ১৭টি দোকান ঘর পুড়ে গেলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী এবং সাধারণ সম্পাদক মো. মোর্শেদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারিকতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাহানাজ পারভীন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় প্রস্তুত খামারিদের ২ হাজার পশু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে র্যাবের হাতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার »
