পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন
‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের লক্ষে পিরোজপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটির সভাপতি হয়েছেন প্রধান শিক্ষক মোহাম্মদ এনায়েত কবির খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজসেবি মেহেদী হাসান।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কে এম মনিরুল আলম সেলিম, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম হিরা, অর্থ সম্পাদক কে. জামান খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী ফাহিমা আক্তার মুন্নী, দপ্তর সম্পাদক মাহাতাব উদ্দীন রিপন, নারী বিষয়ক সম্পাদক সানজিদা আফরিন সাফা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অমিত বিশ্বাস, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক উজ্জল সাহা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. নুরুল ইসলাম।
কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- পারভেজ আকন, প্রাণ কৃষ্ণ বিশ্বাস, জাহিদুর রহমান, মো. বদরুল হায়দার বেপারী, আসাদুজ্জামান খান, মাকুল বেগম, সালাউদ্দিন প্রিন্স এবং অদিতি মন্ডল।
উল্ল্যেখ, ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বহুমাত্রিক পরিকল্পনা নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় ইমপ্রেস গ্রুপের অলাভজনক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ২০১০ সালের ১ আগস্ট থেকে চ্যানেল আইতে শুরু হয় বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে ফাউন্ডেশনের গবেষণাভিত্তিক টিভি অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য বিষয়ক নানাবিধ গবেষণা করে আসছে।
বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ আজ মারাত্বক হুমকির সম্মুখীন। এই বিপন্ন পরিবেশ রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বহুমুখী কর্মকান্ডের অংশ হিসেবে ২০২২ সালের ৫ জুন গঠন করা হয় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’। দেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ, পরিবেশবিষয়ক কর্মশালা, সেমিনার, প্রকৃতি মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, তথ্যচিত্র, বিতর্ক, কুইজ, পাঠচক্র, সংগীতানুষ্ঠান, নাটক, আবৃত্তি, অভিনয় ইত্যাদির মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি করাই প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্দেশ্য। এছাড়াও আর্ত-মানবতার সেবায় ঔষধ, খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসাসেবা প্রদান ক্লাবের অন্যতম একটি লক্ষ্য।
পরিবেশ সংরক্ষণে সমমনা মানুষদের নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দাঁড়াতে চায় এক মঞ্চে, যার নাম প্রকৃতি ও জীবন ক্লাব। এ ক্লাব বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণে নিবেদিত মানুষের দেশপ্রেম ও কল্যাণকর কাজের একটি মঞ্চ।
