প্রধান সূচি

Tuesday, July 1st, 2025

 

পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই শ্লোগানকে  হৃদয়ে ধারণ করে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের লক্ষে পিরোজপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় এ কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির সভাপতি হয়েছেন প্রধান শিক্ষক মোহাম্মদ এনায়েত কবির খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজসেবি মেহেদী হাসান। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কে এম মনিরুল আলম সেলিম, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম হিরা, অর্থ সম্পাদক কে. জামান খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী ফাহিমা আক্তার মুন্নী, দপ্তর সম্পাদক মাহাতাব উদ্দীন রিপন, নারীবিস্তারিত পড়ুন


নাজিরপুরে যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা যুবদেলর নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নাজিরপুর উপজেলা যুবদলের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মোটর সাইকেল শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় কয়েক হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বাদ্যযন্ত্রসহ অংশ নেয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ লিলনের নেতৃত্ব এই আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত। আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে গিয়ে শেষ হয়। পরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রেজাউল করিম সভাপতিত্বে এবং উপজেলাবিস্তারিত পড়ুন


কাউখালীতে ছাত্রদল নেতার ওপর হামলা

ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কারাগারে

পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন- পিরোজপুরের কাউখালি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও শিয়ালকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান। মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ইউপি সদস্য হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার অপসারনের দাবীতে গত ২ জানুয়ারী এলাকাবাসী মানববন্ধন করেছিল। মামলারবিস্তারিত পড়ুন


পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে পালালো পরীক্ষার্থী

পিরোজপুরের ইন্দুরকানীতে চলমান এইচএসসি পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে পালিয়েছে এক পরীক্ষার্থী। মঙ্গলবার উপজেলার এফকরিম আলিম মাদ্রাসায় ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরে ওই পরীক্ষার্থী বহিষ্কার এবং দায়িত্বরত দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দিয়েছেন পরীক্ষা কমিটি। কক্ষ পরিদর্শক চঞ্চল কুমারহালদার জানান, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে ৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফারদিন খলিফা উত্তরপত্র জমা না দিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ১০ কিলোমিটার দূরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, পরীক্ষা শেষে একবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial