প্রধান সূচি

নাজিরপুরে যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা যুবদেলর নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নাজিরপুর উপজেলা যুবদলের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মোটর সাইকেল শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় কয়েক হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বাদ্যযন্ত্রসহ অংশ নেয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ লিলনের নেতৃত্ব এই আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত। আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রেজাউল করিম সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক যুবদল নেতা মাজেদুল কবীর রাসেলের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুসার, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, জুবায়ের হোসেন অনিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শরীফ।
এ সময় বক্তরা বলেন, অচিরেই রাজপথের ত্যাগী নেতাদের দিয়ে উপজেলা যুবদলের কমিটি গঠন করা হবে। দীর্ঘদিন ধরে যুবদলের কমিটি হয় না। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে আসবেন। একটি দল দেশে যাতে নির্বাচন না হয় তার জন্য দেশে অস্থিরতা সৃষ্টি করছে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তারেক রহমানের নেতৃত্ব আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ২৭ জুন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন করেন।
কমিটিতে কামরুজ্জামান তুষারকে আহবায়ক (ভারপ্রাপ্ত) এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial